রবিবার, ৫ জুলাই ২০২৬

টানা অবরোধেও যানজটে নাকাল চট্টগ্রামবাসী

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রাম মহানগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি,স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, কলকারখানা, বন্দর, বিমানবন্দরসহ সব ধরণের প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলমান থাকায় নগরীর প্রতিটি সড়কে যানজট তীব্র আকার ধারণ করে।
আজ সকালে কর্ণফুলী ব্রিজের সংযোগ সড়ক, বহদ্দারহাট, মুরাদপুর,ষোলশহর ২ নম্বর গেট, জিইসি,ওয়াসা মোড়, প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, চকবাজার ঘুরে জামালখান এলাকায় আসতে সর্বত্র গাড়ির তীব্র চাপ পরিলক্ষিত হয়। ষোলশহর ২ নম্বর গেট, জিইসি থেকে ওয়াসা মোড় ও চকবাজার কলেজ রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে রীতিমতো হিমসিম খেতে হচ্ছিল।
ওয়াসা মোড়ের আগে দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্টের সাথে আলাপ করলে তিনি জানান, আজ সকাল থেকেই নগরীর প্রতিটি সড়কে গাড়ি চলাচল স্বাভাবিকের চেয়েও বেশি মনে হচ্ছে। এখানে আমরা তিন জন সার্জেন্টসহ ছয় জন ট্রাফিক পুলিশ যানজট সামলাতে হিমসিম খাচ্ছি।
অবরোধের কোনো প্রভাব আছে কি-না জানতে চাইলে তিনি বলেন,অবরোধ কার্যকর হলে তো আমাদের এতগুলো ট্রাফিক পুলিশকে এভাবে ঘাম ঝরাতে হতো না। আমাদের ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী নগরীর সব সড়কের চিত্রই এমন।
এদিকে, অবরোধকারী জোটের কোনো নেতাকর্মীকে আজ সকাল থেকে মাঠে দেখা যায়নি। কোথাও কোনো পিকেটিং বা ঝটিকা মিছিলের খবরও মেলেনি। তবে নগর আওয়ামী লীগ তাদের ঘোষিত ১৯ গুরুত্বপূর্ণ স্পটে শান্তি সমাবেশ করে অবস্থান অব্যাহত রেখেছে। এ প্রতিবেদকের পরিদর্শনের রুটে কর্ণফুলী শাহ আমানত ব্রিজ চত্বর, বাকলিয়া এক্সেস রোডের প্রবেশমুখ, মুরাদপুর, ওয়াসা মোড় ও চকবাজার গুলজার মোড়ের মতি টাওয়ার চত্বরে আওয়ামী লীগকে সমাবেশ করতে দেখা যায়। চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগ বিরোধী দলের নাশকতা ও অরাজকতা-বিরোধী সমাবেশ করছিল। নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ নেতৃবৃন্দ ঘুরে ঘুরে প্রতিটি স্পটে যাচ্ছেন এবং চট্টগ্রামে সরকারের ব্যাপক উন্নয়নযজ্ঞ ও বিরোধী দলের আন্দোলনের নামে সহিংস কর্মকা-, জ্বালাও-পোড়াও, ভাঙচুরসহ সকল নাশকতার চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন।
সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চু দুপুরে জানান, ‘নগর আওয়ামী লীগ ঘোষিত ১৯ স্পটের ছয়টি আমার নির্বাচনী এলাকায়। গতকালের মতো আজও প্রতিটি স্পটে শান্তি সমাবেশ হচ্ছে। আমি প্রতিটি স্পটে যাচ্ছি এবং আমাদের দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে আশ্বস্ত করছি। তাদের আতঙ্কিত না হয়ে সাহসের সাথে অপশক্তিকে মোকাবেলা করার প্রেরণা দিচ্ছি।’
তিনি বলেন, ‘গতকাল শুধুমাত্র আমার নির্বাচনী এলাকা পরিদর্শন করতে তীব্র যানজটের কারণে সাড়ে চার ঘণ্টারও বেশি সময় লেগেছে। আজ তার চেয়েও অনেক বেশি মানুষ রাস্তায় নেমে এসেছেন। মানুষ তাদের স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছেন এবং নগরী শতভাগ প্রাণচঞ্চল। বিরোধী দলের অবরোধ কর্মসূচি সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছেন। ফলে সরকার পতনের লক্ষ্যে তাদের আন্দোলনে যে মানুষের সমর্থন নেই তা সহজেই প্রমাণিত হয়।’
স্পটগুলোর বাইরেও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
এছাড়া, প্রতিটি মোড়ে আমাদের, বিশেষকরে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সজাগ পাহারা অব্যাহত রেখেছেন। ফলে কোনো অপশক্তি মাঠে নেমে কোনো নাশকতা করার সাহস পাচ্ছে না।’

এই বিভাগের সব খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফরাশিদের প্রতিপক্ষ মরক্কো। ফিলাডেলফিয়ার প্রচন্ড গরমে ফ্রান্সকে পুরো ম্যাচে মোটেই...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।...

সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...