রবিবার, ১৪ জুন ২০২৬

রাঙ্গামাটিতে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় আজ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন ও অসহায় পরিবার এবং শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সদর উপজেলা পরিষদের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসীন, জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহামদ শফি, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, দূর্গ্বেশ্বর চাকমা প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৬ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন প্রশাসনিক ভবন ও হলরুমের কাজ সম্পন্ন করা হয়।
আলোচনা সভা শেষে সদর উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে বসবাসরত ৫৭জন শিক্ষার্থী ও ৫৭ টি অসহায় পরিবারের মাঝে ২হাজার টাকা করে সর্বমোট ২লক্ষ ২৮ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...