সোমবার, ২৯ জুন ২০২৬

বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থায় যে গুরুত্ব দিয়েছে রাউজান তার শতভাগ সুফল পাচ্ছে -ফজলে করিম এমপি

- Advertisement -
Single page 1st Paragraph

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, ‘বর্তমান সরকার যোগাযোগব্যবস্থায় যে গুরুত্ব দিয়েছে, রাউজান তার শতভাগ সুফল পাচ্ছে। রাউজানের ছোট-বড় প্রায় প্রত্যকটি সড়ক এখন চলাচলের উপযোগী। উপজেলার উত্তর-দক্ষিণ যোগাযোগের ক্ষেত্রে আরো একটি মাইলফলক হতে যাচ্ছে ‘রমজান আলী হাট-জিসি-নয়াহাট আরএইচসি ভায়া আধার মানিক নতুন বাজার সড়ক’।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) শুক্রবার বিকালে বাগোয়ান ইউনিয়নের গশ্চি মোহাম্মদ জামায় একটি সড়কের উন্নয়নকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবূল কালাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, লায়ন সাহাবুদ্দিন আরিফ, এম. আব্বাস উদ্দিন আহমেদ, রোকন উদ্দিন, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, বাবুল মিয়া, সৈয়দ আবদুল জব্বার সোহেল, আওয়ামী লীগ নেতা কামরুল হাছান বাহাদুর, আরিফুল আলম, সৈয়দ মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুনীল চক্রবর্তি, আবু জাফর মো. রাশেদ, বীর মুক্তিযোদ্ধা হাশেম চৌধুরী, নুরুন নবী, দেবমিত্র বড়ুয়া মাইকেল, হাসান মো. রাশেদ, ছাত্র নেতা মো. সালাউদ্দিন, রবিউল ইসলাম রাজু, নঈম উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ১০ কিলোমিটার এই সড়কটি প্রশস্ত হবে ১৮ফুট। নির্মাণ করা হবে ১৪টি কালভার্ট। পুরো সড়ক জুড়ে করা হবে কার্পেটিং। রাউজান সদর ইউনিয়নের রমজান আলী হাট থেকে সড়কটি চার ইউনিয়ন যথাক্রমে কদলপুর, পূর্বগুজরা হয়ে বাগোয়ান ইউনিয়নের গশ্চি মোহাম্মদ জামা হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সাথে সংযুক্ত হবে।কাজটি বাস্তবায়ন করছে মেসার্স এন.কে ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...