মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার গেল লাল-সবুজের ট্রেন : ১১ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের আইকনিক স্টেশনে যে ট্রেনের মাধ্যমে নতুন এ রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন হবে, সেই ট্রেনটিকে আজ মঙ্গলবার চট্টগ্রাম থেকে পর্যটন নগরীতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে নতুন ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে গিয়ে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কক্সবাজারের আইকনিক স্টেশনে পৌঁছায়। দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা ৩ হাজার সিরিজের অত্যাধুনিক লোকোমোটিভে ১৯টি বগির মাধ্যমে সাজানো হয়েছে ট্রেনটি।

উদ্বোধনী ট্রেনটি কক্সবাজার আইকনিক স্টেশনে নিয়ে গেছেন লোকমাস্টার সাজু কুমার দাশ ও বেলায়েত হোসেন জাহিদ।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ম্যানেজার প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, আগামী ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেন চলাচল উদ্বোধন করবেন। সেজন্যআমরা আজকে ১৯ বগির উদ্বোধনী ট্রেনটি কক্সবাজার স্টেশন পাঠিয়ে দিয়েছি। আগামী কাল থেকে উদ্বোধনের জন্য ট্রেনটি সুসজ্জিত করা হবে।

তিনি আরও বলেন, দোহাজারী-কক্সবাজার রেলপথে প্রধানমন্ত্রী উদ্বোধনী আয়োজনে ট্রেনে রয়েছে ১৫টি নতুন বগি। তবে বাড়তি নিরাপত্তার জন্য আরো ৪টি বগি যুক্ত করা হয়েছিল। তাছাড়া ট্রেনে থাকা একটি ইঞ্জিনে যদি কোন ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গে অন্য ইঞ্জিন লাগানোর জন্য নেওয়া হয়েছে আরও তিনটি অতিরিক্ত ইঞ্জিন।

আগামী ১১ নভেম্বর দোহাজারী-কক্সবাজার নবনির্মিত রেলপথে ট্রেন চলাচলের উদ্বোধনের জন্য সকালে কক্সবাজার বিশেষ আয়োজন সাজানো হচ্ছে ঝিনুকের আদলে তৈরিকৃত আইকনিক স্টেশন। দোহাজারী-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচলের উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর প্রধানমন্ত্রী ট্রেনে উঠে এই রেলপথ উদ্বোধন করবেন। পরবর্তীতে স্টেশন চত্বরে সুধী সমাবেশে বক্তব্য দেবেন।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পাওয়া হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর মাধ্যমে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে গভীর রাতে ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য...

সর্বশেষ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের...

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং...

‘মাছে-ভাতে বাঙালি’ ঐতিহ্য ধরে রাখতে হবে : এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আমিষের চাহিদা...