বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম চেম্বারে ব্যক্তিগত আয়কর প্রদান কর্মশালা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) এবং এসএমএসি এডভাইজরী সার্ভিসেস লিমিটেডের যৌথ উদ্যোগে ব্যক্তিগত আয়কর প্রদান সংক্রান্ত এক কর্মশালা আজ মঙ্গলবার বন্দর নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
সিসিসিআই প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ এর সভাপতিত্বে কর্মশালায় চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কর কমিশনার ড. ইখতিয়ারুদ্দিন মো. মামুন, চট্টগ্রাম ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি মো. নুর হোসেন, এম এম রহমান এন্ড কোম্পানির সিনিয়র পার্টনার সিদ্ধার্থ বড়ুয়া, ইনস্টিটিউট অব চার্টার্ড একাউটেন্টস বাংলাদেশের সহসভাপতি মো. জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যক্তিগত আয়কর প্রদান সংক্রান্ত বিভিন্ন দিক তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরেন এসএমএসি আইটি লিমিটেডের পরিচালক স্নেহাশীষ বড়ুয়া।
চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, সরকারের রাজস্ব আয়ের অন্যতম প্রধান খাত হচ্ছে আয়কর। কিন্তু আয়কর প্রদান বিষয়ে অনেকেই সচেতন নয়। তিনি বলেন, এক শ্রেণির করদাতার উপর নির্ভর না করে ট্যাক্স নেট বৃদ্ধি করতে হবে। দেশের মধ্যম আয়ের মানুষকে ট্যাক্স দিতে উৎসাহিত করতে হলে ট্যাক্সের হার সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়ার প্রয়োজন।
তিনি সাধারণ জনগণের মধ্যেকার কর ভীতি দূর করার জন্য সকল ধরণের হয়রানি বন্ধ এবং রিটার্ন দাখিল সহজ করার উপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কর কমিশনার ড. ইখতিয়ারুদ্দিন মো. মামুন বলেন, সরকার নতুন আয়কর আইনে ৪০টির অধিক সেবা প্রাপ্তির জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। আবার আইনে সরকারের সকল গণকর্মচারীদেরকে রিটার্ন দাখিলও বাধ্যতামূলক করেছে। নতুন আইনে ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে কর অব্যাহতি ও কর রেয়াত সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন করদাতারা। তাই কর বিভাগে অটোমেশনের মাধ্যমে করদাতা ও কর কর্তৃপক্ষের মধ্যে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক স্থাপনে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
নভেম্বর মাসকে তথ্য ও সেবা মাস উল্লেখ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণি করদাতা ও অংশীদারী ফার্মসমূহকে স্বেচ্ছায় ও স্বপ্রণোদিত হয়ে রিটার্ন দাখিলের আহবান জানান তিনি।
কর্মশালায় ব্যক্তিগত আয়কর রিটার্ন ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়্যার ট্যাক্সডু এর মাধ্যমে ব্যক্তিগত আয়কর, হিসাব নিকাশ ও রিটার্ন জমা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এর মাধ্যমে ঘরে বসেও যেকোন করদাতা আয়কর সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা পাবেন এবং রিটার্ন প্রস্তুত করতে পারবেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...