বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৯১ রান

- Advertisement -
Single page 1st Paragraph

ওপেনার ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯১ রান করেছে আফগানিস্তান। বিশ্বকাপে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ দলীয় রান আফগানদের। ১৪৩ বলে অপরাজিত ১২৯ রান করেন ইব্রাহিম। ইনিংসের শেষ দিকে ১৮ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন রশিদ খান।
মুম্বাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় আফগানিস্তান। দলকে ভালো শুরু এনে দেয়ার পথে ছিলেন আফগান দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম। ৮ ওভারে ৩৮ রান যোগ হবার পর বিচ্ছিন্ন হন তারা। ২টি চারে ২১ রান করা গুরবাজকে শিকার করেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড।
এরপর অস্ট্রেলিয়ার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন ইব্রাহিম ও ইনফর্ম রহমত শাহ। ১৮তম ওভারে ষষ্ঠ হাফ-সেঞ্চুরি করেন জাদরান। তার ৬২ বলের হাফ-সেঞ্চুরিতে ২১তম ওভারে ১শ রান পার করে আফগানিস্তান।
২৫তম ওভারে অস্ট্রেলিয়াকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার গ্লেন ম্যাক্সওয়েল। ৩০ রান করা রহমতকে শিকার করেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় উইকেটে ১০০ বলে ৮৩ রানের জুটি গড়েন রহমত-ইব্রাহিম। চলতি বিশ^কাপে এই নিয়ে তৃতীয়বার দ্বিতীয় উইকেটে হাফ-সেঞ্চুরির জুটি গড়লেন তারা।
রহমত ফেরার পর ক্রিজে ইব্রাহিমের সঙ্গী হন অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। এই জুটি থেকেও হাফ-সেঞ্চুরি আসে। কিন্তু জুটিতে ধীরলয়ে খেলেছেন দু’জনই। ৪৩ বলে ২৬ রান করা শাহিদিকে বোল্ড করে জুটি ভাঙ্গেন পেসার মিচেল স্টার্ক। এই আউটে বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৬বার প্রতিপক্ষ ব্যাটারকে বোল্ড করা বোলার হিসেবে রেকর্ড দখলে নেন স্টার্ক। শাহিদি-ইব্রাহিম ৭৬ বলে ৫২ রান যোগ করেন। সর্বশেষ চার ম্যাচেই তৃতীয় উইকেটে আফগানরা হাফ-সেঞ্চুরি পেয়েছিলো।
পাঁচ নম্বরে দ্রুত রান তোলার চেষ্টা করেন আজমতুল্লাহ ওমরজাই। স্টার্ক ও স্পিনার এডাম জাম্পাকে ২টি ছক্কাও মারেন তিনি। কিন্তু ভালো শুরুর পরও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। জাম্পার বলে শিকার হবার আগে ১টি চার ও ২টি ছক্কায় ১৮ বলে ২২ রান করেন ওমরজাই।
ওমরজাই ফেরার পর ৪৪তম ওভারে ২৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি পূর্ন করেন ইব্রাহিম। বিশ্বকাপে প্রথম আফগান ব্যাটার হিসেবে সেঞ্চুরি করতে ১৩১ বল খেলেন তিনি। আফগানিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করলেন ইব্রাহিম। বয়স বিবেচনায় ২১ বছর ৩৩০ দিনে সর্বকনিষ্ট ব্যাটার তালিকায় বিশ^কাপ সেঞ্চুরিতে চতুর্থস্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
সেঞ্চুরির পর দলের রান গতি বাড়িয়েছেন ইব্রাহিম। পাশাপাশি ইনিংসের শেষ দিকে ঝড়ো ইনিংস খেলেছেন রশিদ খান। এতে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯১ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। বিশ^কাপ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ রান আফগানদের।
৮টি চার ও ৩টি ছক্কায় ১৪৩ বলে ১২৯ রানে অপরাজিত থাকেন ইব্রাহিম। ২টি চার ও ৩টি ছক্কায় মাত্র ১৮ বলে ৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেন রশিদ। অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ২টি, স্টার্ক-ম্যাক্সওয়েল ও জাম্পা ১টি করে উইকেট নেন।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...