বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চসিকের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র-১ ও ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন।

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ফিনল্যান্ড সফরে যাওয়ার আগে তাকে এ দায়িত্ব দেয়া হয়। গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় চসিক।

বিবৃতিতে বলা হয়, মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ‘হাবা-আন্ডারগ্রাউন্ড ওয়েস্ট স্টোরেজ সিস্টেম’ এর আমন্ত্রণে অভ্যন্তরীণ একটি ফ্লাইটে রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম থেকে ফিনল্যান্ডের উদ্দেশ্যে ঢাকায় রওনা হয়েছেন।

তিনি সোমবার সোয়া ৭টার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফিনল্যান্ডের তুর্কু শহরে উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে হাবা কোম্পানির তৈরি বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক বিভিন্ন সিস্টেম প্রত্যক্ষ করবেন। তার একান্ত সচিব আবুল হাশেম সফরসঙ্গী থাকবেন।

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ফিনল্যান্ড সফর শেষে আগামী ১৫ নভেম্বর দেশে ফিরবেন বলে কথা রয়েছে। মেয়র ফিনল্যান্ডে অবস্থানকালীন প্যানেল মেয়র-১ ও ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...