সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ইংরেজি সাইনবোর্ড ঝুলিয়ে জরিমানা গুনল ৮ প্রতিষ্ঠান

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের জিইসি, লালদিঘী ও ওয়াসা এলাকায় ইংরেজি সাইনবোর্ড ঝুলানোর দায়ে আট প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন।

অভিযানে জিইসি মোড় এলাকার ইল্লিয়ীনাকে ১০ হাজার টাকা, ডালাস ফানির্শিং ফেব্রিক্স পাঁচ হাজার টাকা, গ্রামসিকোকে দুই হাজার ও আর্চিস গ্যালারীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ওয়াসা মোড় এলাকায় চা টাইম পাঁচ হাজার টাকা ও লালদিঘীর পাড় এলাকার বাটা শো রুম দুই হাজার, আলব্রান্ড এক হাজার এন্টিক এক হাজার টাকা জরিমান করা হয়েছে।

অন্যদিকে নগরের ধনিয়ালাপাড়া থেকে কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যজিস্ট্রেট মনীষা মহাজন। এতে ফুটপাত ও সড়কে চলাচলের পথ অবরুদ্ধ করে ব্যবসা পরিচালনার দায়ে ছয় প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী। সার্বিক সহায়তা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...