রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ভালো চিকিৎসা পেলে মানুষ বিদেশে যাবে না : ভূমিমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চিকিৎসকদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা যদি এখানে ভালো চিকিৎসা নিশ্চিত করতে পারেন তাহলে মানুষ আর বিদেশ যাবে না।
আজ নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের একটি প্রকল্প ক্যান্সার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামবাসীর অবদানে তৈরি হয়েছে। চট্টগ্রামের মানুষ এ হাসপাতালের গর্বিত অংশিদার। আমি চিকিৎসক এবং পরিচালকদের অনুরোধ করব চিকিৎসা সেবার মান আরো উন্নত করতে এবং রোগীদের যতœ নিতে। কারণ আমাদের দেশের মানুষ চিকিৎসার জন্য প্রায়ই বাইরের দেশে চলে যাচ্ছে। কিন্তু আপনারা যদি এখানে ভালো চিকিৎসা নিশ্চিত করতে পারেন তাহলে মানুষ আর বিদেশ যাবে না।
দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এমএ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এমএ লতিফ, মহিউদ্দিন বাচ্চু, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বিশেষ অতিথির বক্তৃতা করেন। এছাড়াও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) এসএম মোর্শেদ হোসাইন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ বক্তব্য রাখেন। এসময় হাসপাতালের ডাক্তার, নার্স ও সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, আমাদের দেশের বাইরে অনেক প্রবাসী ভাই বোন আছেন যারা অনকোলজি বিশেষজ্ঞ। তাঁরা যদি মাঝে মাঝে এসে এখানে রোগীদের সময় দেন এবং পরামর্শ প্রদান করেন তাহলে হাসপাতালের সুনাম বৃদ্ধি পাবে। এখানে রোগীদের স্বল্পব্যয়ে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে হবে। কারণ যাদের পয়সা অনেক তারা চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারে, কিন্তু অর্থনৈতিকভাবে যারা একটু পিছিয়ে তারা যেন পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা এখান থেকে পায় সে বিষয়টিকে প্রাধান্য দিতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের বদৌলতে চট্টগ্রাম সবদিক দিয়ে এগিয়ে। এখানে কিছুদিন আগে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয়েছে, যা দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম। ফ্লাইওভারের কাজও শেষ পর্যায়ে। আবার ক্যান্সার হসপিটাল ও রির্সাচ সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে চিকিৎসা সেবার দিক দিয়েও এগিয়ে গেছে।
হাসপাতাল সূত্র জানায়, ক্যান্সার রোগীদের জন্য অত্যাধুনিক লিনিয়ার এক্সিলেরটর মেশিনসহ ক্যান্সার চিকিৎসার সকল যন্ত্রপাতি এখানে স্থাপন করা হয়েছে। রোগীদের জন্য সর্বাধুনিক সুযোগ-সুবিধাসহ আইসিইউ, কেবিন, সাধারণ শয্যাসহ ১১ তলা ভবনে মোট ১০০ শয্যার ব্যবস্থা থাকবে।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...