বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করছে : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দেশের যেকোন ক্লান্তিলগ্নে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিনিয়ত কাজ করছে।
তিনি আরো বলেন, মানুষের কল্যাণে মানবতার সেবার ধর্ম নিয়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ডেঙ্গু রোধে প্রথম থেকে সচেতন করার কার্যক্রম চলমান রেখেছে। আমাদের সকলকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে এসে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সহযোগিতায় শুক্রবার (৩ নভেম্বর) ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের পরিচালনায় মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এ কথা বলেন।
৬ নং পূর্ব ষোলশহর এলাকায় চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি আবদুল জব্বার এর সভাপতিত্বে চসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান সহ ওয়ার্ড সমূহের গণমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ২০টি ওয়ার্ডে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর স্বেচ্ছাসেবকরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক মাইকিং ও লিফলেট বিতরণ করবে।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...