চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। এর আগে গত ৮ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ১৩৪ জন মহানগর এলাকার ও ৩১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৬৬৭ জন।

