সোমবার, ৬ জুলাই ২০২৬

সিটি মেয়রের সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

- Advertisement -
Single page 1st Paragraph

বে-টার্মিনাল এবং ওয়াসার প্রকল্পসহ চট্টগ্রামে বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্পের বিষয়ে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে আলোচনা করেছে বিশ্বব্যাংকের চার সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার (১ নভেম্বর) টাইগারপাসের চসিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে বিশ্বব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক (Abdoulaye Seck), অপারেশনস ম্যানেজার গেইল মার্টিন (Gayle Martin), প্রোগ্রাম কো-অর্ডিনের দিলসাদ দোসসানি (Dilshad Dossani), সিনিয়র ট্রান্সেপোর্ট স্পেশালিস্ট চেইক ডিয়াল্লো (Cheick Diallo)।

সভায় মেয়র রেজাউল করিম বলেন, চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক বিনিয়োগ করেছেন। ইতোমধ্যে কর্ণফুলী তলদেশের টানেল চট্টগ্রামকে ‘ওয়ান সিটি টু টাউনে’ পরিণত করবে।

বে-টার্মিনাল সম্পর্কে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক বলেন, বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করতে হলে আমদানি-রপ্তানির পরিমাণ বাড়াতে হবে। বিশেষ করে লজিস্টিক্স খাতে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করতে হবে যার জন্য বে-টার্মিনাল প্রকল্পকে সফলভাবে সমাপ্ত করতে হবে। বে-টার্মিনাল চালু হলে শুধু বাংলাদেশ নয় বরং পুরো দক্ষিণ এশিয়াতেই চট্টগ্রামের গুরুত্ব অনেক বেড়ে যাব। তবে, বে-টার্মিনাল হলে শহরে যে গাড়ির চাপ বাড়বে সে ব্যাপারেও প্রস্তুতি প্রয়োজন।

জবাবে মেয়র রেজাউল বলেন, টানেল ও বে-টার্মিনালের গাড়ির চাপের বিষয়টি সামাল দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্পের মাধ্যমে পুরো শহরের যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাচ্ছেন। চট্টগ্রামের অবকাঠামো খাতের ব্যাপক বিনিয়োগ শিল্পায়ন বাড়াবে, সমৃদ্ধ করবে বৈদেশিক মুদ্রার আয়, কমাবে বেকারত্ব।

এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধি দলটি ওয়াসার সুপেয় পানি ও মানববর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে গৃহিত প্রকল্পে চসিকের সম্পৃক্ততা ও সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা করেন। চট্টগ্রামের ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিকল্পনাসহ বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্প নিয়েও সভায় আলোচনা হয়।

সভায় অংশ নেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র আফরোজা কালাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান।

এই বিভাগের সব খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফরাশিদের প্রতিপক্ষ মরক্কো। ফিলাডেলফিয়ার প্রচন্ড গরমে ফ্রান্সকে পুরো ম্যাচে মোটেই...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।...

সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...