বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করে তারা ফিলিস্তিনি নারী ও শিশু হত্যার কোন প্রতিবাদ করেনি : ফরিদ মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, যারা ধর্মকে পুজি করে রাজনীতি করে তারা ইসরাইলের ফিলিস্তিনী নারী ও শিশু হত্যাকান্ডের কোন প্রতিবাদ করেনি। এদেশের মাননীয় প্রধানমন্ত্রী পরাশক্তিকে ভয় পান না। তিনি এর প্রতিবাদ করেছেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য নীতিহীন কাজ করতে তাদের বাধে না। করোনার সময় তাদেরকে মানুষের পাশে পাওয়া যায়নি। ইউক্রেন যুদ্ধের পর খাদ্যের মুল্যবৃদ্ধির সময়ও তাদেরকে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি। আন্দোলন-অবরোধ করে আওয়ামীলীগকে উৎখাত করা যাবে না।নির্বাচনে আসতে হবে।গণতান্ত্রিকভাবে নির্বাচনই ক্ষমতার একমাত্র নির্ণয়ক হতে পারে।

বাংলাদেশ মানবাধিকার ফোরামের মিলাদুন্নবী (দঃ) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেছেন।

বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে ১৬ তম আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল জিএম মাহাবুব হোসেনের সভাপতিত্বে ৩১ অক্টোবর বাদ আছর কালামিয়া বাজারস্হ বাহার কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। মাহফিলে উদ্বোধক ছিলেন, বাংলাদেশ মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব আকতার উদ্দিন রানা। বিশেষ অতিথি ছিলেন, পিডিবির ডিপোটি ডিরেক্টর আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আবদুল্লাহ বাহার, বিএমএফ সহ-সভাপতি লোকমান মিয়া, মোঃ ইউচুপ রানা, মোঃ আনোয়ার আলম, মোঃ ইলিয়াছ ও রাজীব দে মিল্টন প্রমুখ।

মাহফিলে কোরান ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেন প্রধান আলোচক হাটহাজারী মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জানে আলম নেজামী, বিশেষ আলোচক হিসাবে তকরির পেশ করেন বায়েজিদ, রউফাবাদ রশিদিয়া সিনিয়র মাদ্রসার ভাইস প্রিন্সিপাল, আলহাজ্ব মাওলানা শফিউল হক আশরাফী মাঃআঃ।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...