বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আজ থেকে ‘আয়কর তথ্য সেবা মাস’ শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

গত বছরের মতো এবারও মেলা না হলেও মেলার আদলে আজ থেকে শুরু হচ্ছে ‘আয়কর তথ্য সেবা মাস’। চট্টগ্রামের চারটি কর অঞ্চল প্রাঙ্গণে বুথ বসিয়ে ৩০ নভেম্বর পর্যন্ত মেলার মতোই করসেবা দেয়া হবে জানিয়েছেন আয়কর কর্মকর্তারা।

জানা গেছে, করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। রেজিস্ট্রেশন বুথে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে নতুন করদাতারা রেজিস্ট্রেশন ও বর্তমান করদাতারা রি–রেজিস্ট্রেশন করতে পারবেন। করদাতাদের আয়কর রিটার্ন, টিআইএন আবেদন এবং চালান ফরম প্রদান করা হবে। এছাড়া ই–পেমেন্টের মাধ্যমে করদাতারা অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন। আয়কর বিভাগের কর্মকর্তারা জানান, আয়কর সম্পর্কে ভীতি দূর, কর সচেতনতা বৃদ্ধি ও আরো নিবিড় করসেবা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ২০২০ সালে প্রথম বারের মতো নভেম্বর মাসকে করসেবা মাস ঘোষণা করে। করসেবা মাসে প্রতিটি কর অঞ্চলে মেলার আদলে করসেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি কর অঞ্চলের ওয়েবসাইটে আয়কর সংক্রান্ত বিভিন্ন ফরম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকা, ভিডিও টিউটোরিয়ালসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য থাকবে।

এদিকে আজ সকাল ১১ টায় নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার পেলিক্যান ভবনের নিচে ‘আয়কর তথ্য সেবা মাস’ কার্যক্রমের উদ্বোধন করবেন কর অঞ্চল–১ এর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদার।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...