মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

কক্সবাজার রেলপথে ট্রায়াল রান ৭ নভেম্বর

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের দোহাজারী থেকে পর্যটন নগরী কক্সবাজারে নবনির্মিত রেলপথের প্রথম পরীক্ষামূলক ট্রেন চালুর (ট্রায়াল রান) সময় ২ নভেম্বরের পরিবর্তে আগামী ৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। দোহাজারী স্টেশন থেকে নতুন ১টি ইঞ্জিনসহ ৭টি রেকের (কোচের) কম্পোজিশনে পরীক্ষামূলক ট্রেনটি আগামী ৭ নভেম্বর নবনির্মিত কক্সবাজার রুটের নতুন ১০২ কিলোমিটার পথে যাত্রা করবে। কক্সবাজার পৌঁছে ট্রেনটি আবার চট্টগ্রামের দোহাজারীতে ফিরে আসবে। পরীক্ষামূলক ট্রেনে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদী স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীসহ দক্ষিণ চট্টগ্রামের এবং কক্সবাজারের সকল সংসদ সদস্য থাকবেন বলে জানা গেছে।

এই ব্যাপারে কক্সবাজার রেল লাইন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী মুহম্মদ আবুল কালাম চৌধুরী বলেন, দোহাজারী–কক্সবাজার রেল লাইনের কাজ শেষ হয়েছে। আমরা বেশ কয়েকবার ট্রলি চালিয়েছি। পরীক্ষামূলক ট্রেন ২ তারিখের পরিবর্তে আগামী ৭ নভেম্বর চলবে। কক্সবাজারের উদ্দেশ্যে ৭ নভেম্বর দোহাজারী স্টেশন থেকে যাত্রা শুরু করা হবে। এদিকে কালুরঘাট সেতুর মেরামতের কাজও অনেক এগিয়েছে। ৭ নভেম্বরের আগে ট্রেন চলাচলের উপযোগী হবে বলে সেতুর কাজ যারা করছেন তারা জানিয়েছেন।

অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী মুহম্মদ আবুল কালাম চৌধুরী বলেন, ট্রায়াল রানের পর ১২ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। উদ্বোধনের তারিখ ঠিক আছে।

ইতোমধ্যে আমাদের কয়েকটি স্টেশনের কাজ শেষ হয়েছে। দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজার এসব স্টেশনে থাকবে কম্পিউটার বেইজড ইন্টারলক সিগন্যাল সিস্টেম এবং ডিজিটাল টেলিকমিউনিকেশন সিস্টেম। দোহাজারী থেকে চকরিয়া এবং চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথে ৩৯টি ব্রিজ ও আন্ডারপাসসহ ২৫১টি কালভার্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার এবং চট্টগ্রাম–কক্সবাজার রুটে কয়েকটি নতুন ট্রেন চালুর জন্য সময়সূচি নির্ধারণ করে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে ঢাকা রেল ভবনে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...