বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ইসি গঠনের তালিকায় চট্টগ্রাম থেকে স্থান পেলেন যাঁরা

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগের জন্য সার্চ কমিটিতে আসা ৩২২ জনের নামের তালিকায় রয়েছে চট্টগ্রামের ১২ বিশিষ্ট জনের নাম।

তালিকায় থাকা ১২ জনই মধ্যে যেমন আছেন সাবেক সেনা কর্মকর্তা, শিক্ষাবিদ তেমন রয়েছেন ম্যাজিস্ট্রেট, আইনজীবী ও সাংবাদিকসহ পেশায় দায়িত্ব পালন করা ব্যক্তিবর্গ। তাঁরা সকলেই চট্টগ্রামের হলেও পেশা গত দায়িত্ব পালন করেছেন দেশের বিভিন্ন স্তরে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয় ৩২২ জনের তালিকা। এতে নাম রয়েছে সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) হারুনুর রশিদ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাবেক সচিব অপরূপ চৌধুরী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা সাবেক অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা, বর্তমান সরকারের ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আবুল হাশেম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান।

এছাড়া নাম রয়েছে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষক অধ্যাপক ড. তোফায়েল আহমদ, আছেন চবি অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্ত ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী।

এ তালিকায় আরও আছেন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথ, চট্টগ্রামের সোবহানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফী, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বতারা সম্পাদক সাইফুল ইসলাম সিদ্দিকী।

উল্লেখ্য, এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। এরপর আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারী আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ৬ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। অনুসন্ধান কমিটিকে নাম সুপারিশের জন্য সময় দেওয়া হয়েছে ১৫ কার্যদিবস।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...