সোমবার, ৬ জুলাই ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় এক নারীর মৃত্যু এবং আরো ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মিসেস মাধবী দাশ নামে ৪১ বছর বয়সী এঁই নারী বেসরকারি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যুবরণ করেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ সন্ধ্যায় জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত পতেঙ্গা কাটগড় এলাকার মাধবী দাশকে গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকালই ডেঙ্গু শক সিনড্রোমে তার মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ৮৫ জনের মৃত্যু হলো।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৫ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৬ জন এবং বেসরকারি হাসপাতালে ১৯ জন। সরকারি হাসপাতালের ৩৬ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৮, জেনারেল হাসপাতালে ৮, সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামে ৩ ও বিভাগীয় পুলিশ হাসপাতালে ৪ জনকে ভর্তি করানো হয়। ফলে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৩২ জনে। এদের ৭ হাজার ১৪৮ জন সরকারি হাসপাতালে এবং ৫ হাজার ৮৪ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৭ জন।

এই বিভাগের সব খবর

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ...

সর্বশেষ

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...