চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৮৮ জনের দেহে।তবে কারও মৃত্যু হয়নি। বিভিন্ন ল্যাবে দুই হাজার ৯৭৮ জনের নমুনা পরীক্ষায় ১৮৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় ছয় দশমিক ৩১ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ১৩৯ জন নগরের এবং ৪৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৫ হাজার ৫০২ জনে এবং মৃতের সংখ্যা এক হাজার ৩৬০ জনে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

