শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন : ফারিণ

- Advertisement -
Single page 1st Paragraph

দুই বাংলায় পরিচিত মুখ তাসনিয়া ফারিণ। অভিনয়ের মাধ্যমে পেয়েছেন দর্শকের ভালোবাসা। অভিনয়ের পাশাপাশি নিয়মিত দেশের বাইরেও ভ্রমণ করেন তিনি। তবে এবারের বিদেশ ভ্রমণটা অন্যরকম হলো তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ফ্লাইটে বিদেশে গেলেন তিনি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওই ফ্লাইটে তার সঙ্গে ছিলেন ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

সুন্দর সেই মুহূর্তটি ফ্রেমবন্দি করতে ভোলেননি তাসনিয়া ফারিণ। বুধবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি স্থিরচিত্র শেয়ার করে তিনি লিখেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে আমি খুবই ভাগ্যবান। তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি মহিলাদের একজন। ছবিটা আরেকটু ভালো হতে পারত, তবুও আমি তার সঙ্গে দেখা হওয়াতে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে ৩০ জানুয়ারি খুলনার মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। তবে বাবার সরকারি চাকরির সুবাদে কক্সবাজার, চিটাগাং, পাবনাতেও থেকেছেন তিনি। শিক্ষাজীবনে তিনি হলিক্রস স্কুল, কলেজে ও বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে গ্র্যাজুয়েট হয়েছেন।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...