সোমবার, ৬ জুলাই ২০২৬

সাগরপাড়ে দুই দিনব্যাপী ‘টানেল উৎসব’

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে দুই দিনব্যাপী টানেল উৎসব শুরু হয়েছে। দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে ‘আমরা করব জয়’ নামে একটি সংগঠন।

সমুদ্রপাড়ের সুন্দর বিকেলে এক ঝাঁক শিশুর মনোমুগ্ধকর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বুধবার উৎসব উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। তিনি বলেন, এই ভূগর্ভস্থ সড়ক দেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বর্ণদ্বার খুলে দিবে। বিকশিত হবে চট্টগ্রাম-কক্সবাজারের পর্যটন শিল্প।

ঘোড়ার গাড়ি এবং হাজারো জনতার হাতে লাল-সবুজ বেলুন নিয়ে খোরশেদ আলম সুজনের নেতৃত্বে যখন বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় তখন সৈকতে আগত হাজার হাজার উৎসুক পর্যটক হাত তালি দিয়ে একে স্বাগত জানান। উৎসবে চাটগাঁইয়া ঐতিহ্যবাহী পিঠাপুলি এবং মহেশখালীর খিলিপান দিয়ে আগত অভ্যাগতদের আপ্যায়ন করেন আয়োজকরা। সন্ধ্যার নিভু নিভু আলোতে চাটগাঁইয়া গান যখন পুরো উৎসবকে মাতিয়ে তুলে ঠিক তখনই সাগরে চলন্ত স্পিডবোটের মিছিলে জ্বলে ওঠে লাল-সবুজের আলোর মেলা।

মহানগর ছাত্রলীগ সভাপতি এসএম ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে উৎসবে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান মো. ইলিয়াছ, জহির উদ্দিন মো. বাবর, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, ডবলমুরিং থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দোস্ত মোহাম্মদ, সৈয়দ মো. জাকারিয়া, ইদ্রিস কাজেমী, মহরম আলী, আবদুর রহমান মিয়া, নুরুল আলম, জয়নাল আবেদীন চৌধুরী আজাদ প্রমুখ।

এই বিভাগের সব খবর

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ...

সর্বশেষ

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...