সোমবার, ৬ জুলাই ২০২৬

বাংলাদেশ ভারত শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে আরো বেশী ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত : শর্মিলা বসু ঠাকুর

- Advertisement -
Single page 1st Paragraph

 শিক্ষা ও সংস্কৃতি সর্বক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের জনগণের আরো বেশি সুসংগঠিত হয়ে কাজ করা উচিত। এই দুই ক্ষেত্রে নতুন প্রজন্ম যত বেশি সম্পৃক্ত হবে তাতে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দুইদেশই ঐশ্বর্যশালী হবে। প্রত্যন্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সংযুক্ত করতে না পারলে কাঙ্ক্ষিত সাফল্য কোন ক্ষেত্রেই আসবে না। তাই আসুন দুই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর মানচিত্রে নিজেদের স্থান কে আরো সুদৃঢ় করি। সাম্প্রদায়িক সম্প্রতি উভয় দেশে বজায় না থাকলে আমরা সকল ক্ষেত্রে পিছিয়ে পড়বো। বাংলাদেশ ও ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ আয়োজিত সংবর্ধনা সভায় “সানন্দা” পত্রিকার সাবেক সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর ড. শর্মিলা বসু ঠাকুর উপরোক্ত বক্তব্য রাখেন।

২৪ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫ টায় চট্টগ্রামের সুগন্ধায় অবস্থিত “কেন্দ্রবিন্দুতে” পরিষদের চট্টগ্রামের বিভাগীয় সভাপতি ও সাহিত্য -সংস্কৃতি অনুরাগী তারিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি তাপস হোড়, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ্, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত, শ্রীমতী মিনু দাশ, ক্লিনিক্যাল পুষ্টিবিদ ও কনসালট্যান্ট হাসিনা আক্তার লিপি, ইউএনএইচসিআর-এর অ্যাসিসটেন্ট সিবিআই অফিসার তাহমিনা জাবীন মমি,পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মীর নাজমুল আহসান রবিন, চট্টগ্রাম বিভাগীয় পরিষদের যুগ্ন সম্পাদক সাজিদুল হক,জিপিএইচ ইস্পাত শিল্প গ্রুপের চীফ পিপলস অফিসার শারমিন সুলতান জয়া, নারী উদ্যোক্তা আফরোজা নাজিম, জুবাইদা ইসলাম পলি, হামিদা পুতুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ...

সর্বশেষ

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...