সোমবার, ২৯ জুন ২০২৬

ঘাতক বন্ধু গ্রেপ্তার

হালিশহরে আবাসিক হোটেলে সুমি হত্যার রহস্য উদঘাটন

- Advertisement -
Single page 1st Paragraph

অবশেষে পুলিশের জালে ধরা পড়লো নগরীর হালিশহরে আবাসিক হোটেলে সুমি খুনের সঙ্গে জড়িত যুবক ঘাতক বন্ধু আশরাফুল ইসলাম সুজন। বেরিয়ে এলো আবাসিক হোটেলে সুমি খুনের রহস্য। হত্যার চারদিনের মাথায় গত রোববার রাতে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার হয় টঙ্গী কলেজের এই শিক্ষার্থী সুজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্রে ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়ান সুজন। তা নিয়ে মনোমালিন্যের জেরে হোটেলে ডেকে নিয়ে খুন করা হয় তাকে। পরিচয় মিলেছে খুনের শিকার নারীরও। শাহিদা জাহান সুমি নামের এই নারী থাকতেন নগরীর হালিশহরে। দুজনের বাড়িই নোয়াখালীর সেনবাগে। সম্পর্কে প্রতিবেশী চাচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপচারিতার সুবাদে তাদের মধ্যে গড়ে ওঠে সম্পর্ক। হত্যাকাÐের দুই সপ্তাহ আগেও একই হোটেলে উঠেন তারা।

পুলিশ বলছে, হত্যার ঘটনাটি পূর্ব পরিকল্পিত। সুমিকে খুন করার জন্য ঢাকা থেকেই ছুরি কিনে নিয়ে চট্টগ্রামে আসেন সুজন। হোটেলে ওঠার পর সুমিকে খাবারের সঙ্গে খাওয়ানো হয় চেতনা নাশক ওষুধ। খুনের পর নির্বিঘেœ পালিয়ে যায় সে। মূলত ছুরি কেনার সূত্র ধরেই তাকে আটক করা হয় বলে দাবি পুলিশের।

গত ১০ ফেব্রæয়ারি রাতে নগরীর হালিশহর থানার বড়পুল আগ্রাবাদ এক্সেস রোডের বড়পুল এলাকার ‘রোজ উড’ নামে একটি আবাসিক হোটেল থেকে গলা ও পেটে ছুরিকাঘাতে নিহত অবস্থায় এক সুমির লাশ উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারীশ বলেন, ‘হোটেলের কর্মকর্তারা আমাদের জানান- কামরুল হাসান নামে একজন ওইদিন বিকেলে স্ত্রী পরিচয় দিয়ে ওই নারীকে নিয়ে হোটেলের রুমে উঠেছিলেন। ঘণ্টাখানেক পর ওই যুবক হোটেল থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি। জমা দেওয়া জাতীয় পরিচয়পত্র যাচাই করে দেখি সেটি ভুয়া। লাশ উদ্ধারের পর সিসি ক্যামেরার ফুটেজে দেখি, দু’জনের মুখে মাস্ক আছে। তাদের মাস্ক ছাড়া কোনো ছবি না পাওয়ায় মামলাটি শুরু থেকেই সূত্রবিহীন হয়ে পড়ে। তবে আমরা নিবিড় তদন্তের এক পর্যায়ে প্রথমে ওই যুবককে শনাক্ত করতে সক্ষম হয় এবং তাকে গ্রেপ্তার করি। পরে খুন হওয়া নারীর পরিচয় পাই।’

খুন হওয়া গৃহবধূর নাম শাহিদা ইসলাম সুমি (৩৫)। তার বাবার বাড়ি নোয়াখালী জেলায়। তবে মা-বাবা থাকেন নগরীর হালিশহরে। স্বামীর বাড়িও চট্টগ্রামে। ওই গৃহবধূ তিন সন্তানের জননী।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এক বছর আগে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হলে সুমি তার সন্তানদের নিয়ে হালিশহরে বাবার বাসায় চলে যান। সেখানেই থাকছিলেন তিনি। স্বামীর সন্দেহ, সুমির সঙ্গে অন্য কারও সম্পর্ক আছে। এর মধ্যে পূর্বপরিচিত আশরাফুলের সঙ্গে সম্পর্কে জড়ায় সুমি। গত ২৬ জানুয়ারি আশরাফুল ঢাকা থেকে এসে রোজ উড হোটেলে সুমির সঙ্গে দেখা করেছিল। কিন্তু এরপর থেকে আশরাফুলেরও সন্দেহ, সুমি অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে।’

এ সন্দেহ থেকেই আশরাফুল খুনের পরিকল্পনা করে জানিয়ে ওসি বলেন, ‘খুনের পরিকল্পনা করে আশরাফুল ঢাকা থেকে আসার সময় ছুরি ও ঘুমের ওষুধ নিয়ে এসেছিল। সুমিকে হোটেল রুমে নিয়ে ঘুমের ওষুধ মিশ্রিত পানীয় পান করায়। এ সময় সে অচেতন হয়ে পড়লে ছুরি দিয়ে গলা ও পেটে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় আশরাফুল। তার পরনের কাপড় পাল্টে লাশের পাশে রেখে যায়। নতুন পোশাক পরে রুম বন্ধ করে হোটেল থেকে বের হয়ে ঢাকার আশুলিয়ায় বোনের বাসায় আত্মগোপন করে।’

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...