সোমবার, ৬ জুলাই ২০২৬

স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক সুজিত রায় আর নেই

- Advertisement -
Single page 1st Paragraph

স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক ও সংগীতশিল্পী সুজিত রায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। সোমবার (২৩ অক্টোবর) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

এর আগে, রোববার (২২ অক্টোবর) রাতে সুজিত রায় অসুস্থ বোধ করায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে ১৪ নম্বর ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। পরে অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসক আইসিইউতে নেওয়ার কথা বলেন। এরপর বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে জরুরি বিভাগে নিয়ে গেলেও তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উদীচী চট্টগ্রামের সংগঠক শিমুল সেন বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলা বেতারে প্রবাল চৌধুরী ও আব্দুল জব্বারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন। সারাজীবন তিনি সংগীতের সাধনা করে গেছেন। স্বাধীনতার পর তিনি দিবসগুলোতে মুক্তিযুদ্ধের সময় তার কণ্ঠে গাওয়া গান গাইতেন বিভিন্ন অনুষ্ঠানে।’

‘মৃত্যুর কিছুদিন আগেও তার কণ্ঠে গাওয়া নতুন একটি গান প্রকাশ পেয়েছে। তিনি চট্টগ্রাম সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পথিকৃৎ। একজন ভালো সংগঠক ছিলেন তিনি। তার মৃত্যুতে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।’

এদিন সকাল ১১টায় রাষ্ট্রীয় গার্ড অব অনার শেষে বলুয়ার দীঘি মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান শেষ হয়।
বিজ্ঞাপন

সুজিত রায়ের জন্ম ১৯৫২ সালের ১ জানুয়ারি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শিল্পী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকাসহ মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখেন।

এই বিভাগের সব খবর

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ...

সর্বশেষ

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...