চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশবাসীর আস্থার ঠিকানা। তিনি দেশের যে উন্নয়ন করেছেন তা এদেশকে ৫০ বছর এগিয়ে নেবে। করোনা মহামারি, বিশ্বমন্দা, যুদ্ধ পরবর্তীতে ভেঙে পড়া অর্থনীতিকে তিনি এদেশে মজবুত ভিত্তি দিয়েছেন। এদেশে এমন আশা জাগানিয়া, প্ররণাদায়ী নেতাকেই দরকার। শারদীয় দুর্গাপুজায় মহা অষ্টমীতে নগরীর কয়েকটি পুজামন্ডপে আলোচনা সভা ও প্রসাদ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দেওয়ানহাট শ্রী শ্রী কালি মন্দির পুজা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ভিরেন্দ্র দাশ গুপ্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমল কর্মকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ্র পাল অরুণ।
এছাড়া দেওয়ানেশ্বী মন্দির,লাল খান বাজার সমাজকল্যাণ সংঘ, নাছিরবাদ আদর্শ পাড়া শ্রী শ্রী সন্তোষী মা মন্দির পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ডবলমুরিং থানার সভাপতি শিবু প্রসাদ চৌধুরী,সাধারণ সম্পাদক ঝন্টু শীল, সাধন সিংহ, স্বপন সিংহ, নগর যুবলীগ নেতা নেছার আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, তপন সিংহ, বিশ্বজিৎ চৌধুরী, নটরাজ দাশগুপ্ত, আদি মোহিনি মোহন কান্জিলাল, নগর ছাত্রলীগ সহ সভাপতি নাজমুল হাসান রুমি, শিবলী মোহাম্মদ সুমন, বিশ্বজিৎ দে, দেবরাজ দাশগুপ্ত, পঙ্কজ দে,সুমন সেন,পলাশ সেন, ইয়াছিন ভুঁইয়্যা, হাসান আলী, রিমন পাঠান প্রমুখ।
আদর্শ পাড়ায় অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আগত ভক্তদের মাঝে প্রসাদ তুলে দেন।

