১৩ ই ফেব্রুয়ারী (রবিবার)বাংলাদেশ ইপিইজেড ইনভেস্টারস এসোসিয়েশন(বেপজিয়া)র প্রতিনিধি দল সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেকশন সেভেন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এস, এম খানের নেতৃত্বে বেপজার এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি ‘র সাথে সৌজন্য সাক্ষাত করেন। বেপজিয়া প্রতিনিধি দলের সাথে ছিলেন, ট্রেজারার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং জোনাল কমিটির প্রেসিডেন্ট খাজা মঈনুদ্দিন ফরহাদ। কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং জোনাল সেক্রেটারি জনাব আজিজুল বারি চৌধুরী জিন্নাহ, বেপজিয়া নির্বাহী সদস্য মিঃ ওয়েনসেং জেং,নির্বাহী সদস্য মিঃ তপন কুমার মজুমদার, এপিক গ্রুপের এভিপি, মিঃ পি কে শ, এভারগ্রীণ প্রোডাক্ট ফ্যাক্টরী লিঃ এর ইডি, জনাব দেওয়ান জাকির হোসাইন, ইয়াংওয়ান গ্রুপের সিনিয়র জিএম, কমান্ডার (অবঃ) এম এফ রাব্বি।
বেপজার পক্ষে যারা ছিলেন আলী রেজা মাজিদ, মেম্বার (আইপি), জনাব খোরশেদ আলম, ইডি (ইএস), মিসেস নাজমা বিনতে আলমগীর,ইডি (পিআর), জনাব তানভীর হোসেন, ইডি (আইপি), মোঃ নাজমুল ইসলাম ভুঁইয়া, পরিচালক (আইআর), মোঃ ফজলুল হক মজুমদার, পরিচালক (আইপি), বেপজার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশা প্রকাশ করেন, বাংলাদেশের রপ্তানিতে বেপজিয়ার ভূমিকা অপরিসীম, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে রপ্তানির উর্ধ্বগতি অত্যাবশ্যকীয়, দেশি-বিদেশি বিনিয়োগকারীগন ইপিজেডের সুনাম বৃদ্ধি করছে, তাদের কর্ম পরিবেশ, এবং রপ্তানি শিল্প ত্বরান্বিত করার মাধ্যমে, তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন, বেপজিয়াকে সব ধরনের সহায়তা করতে বেপজা প্রস্তুত। সুন্দর ইপিজেড বিনির্মানে বেপজিয়া এবং বেপজার মধ্যে সুসম্পর্ক বজায় রাখা খুব প্রয়োজন।

