সোমবার, ৬ জুলাই ২০২৬

চট্টগ্রামে আন্তঃধর্মীয় সংলাপ; ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতির মিলন মেলা

- Advertisement -
Single page 1st Paragraph

“বিশ্বাসের অনুশাসনে শান্তিপূর্ণ সহাবস্থান” শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ সম্মিলনী “বিশ্বাসের অনুশাসনে শান্তিপূর্ণ সহাবস্থান” শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ সম্মিলনীতে ইসলাম, সনাতন, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মের দুই শতাধিক সুধীজনের সমাবেশ ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়।

২০ অক্টোবর শুক্রবার, নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংলাপ সম্মিলনীটি আয়োজন করেছে কাথলিক খ্রিস্টানদের ‘খ্রিস্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন। চট্টগ্রাম আর্চড়াইয়োসিসের সেক্রেটারি মি. মানিক উইলভার ডিকন্তা ও মাইজভাণ্ডারী একাডেমি সদস্য ও তাজকিয়া প্রাক্তন সভাপতি জনাব আরেফিন রিয়াদের সঞ্চালনায় সম্মিলনীতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের প্রধান ধর্মগুরু ও সংলাপ কমিশনের চেয়ারম্যান পরম শ্রদ্ধেয় আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সম্মানিত পরিচালক জনাব বোরহান উদ্দিন মোঃ আবু আহসান,জাতীয় এপিসকপাল খ্রিস্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সেক্রেটারি শ্রদ্ধেয় ফাদার প্যাট্রিক গমেজ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ্,রোগতত্ত্ববিদ ও মেডিকেল শিক্ষাবিদ ও ইউএসটিসি’র সাবেক উপাচার্য ড. প্রভাত চন্দ্র বড়ুয়া,চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের ইংরেজি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ড. সুকান্ত ভট্টাচাৰ্য্য।

সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সম্মানিত সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর আয়োজক মণ্ডলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “শুধু আমাদের দেশ নয়, গোটা পৃথিবীব্যাপী ধর্ম নিয়ে বাড়াবাড়ি, নিজের ধর্মকে বড় করার তাগাদা নয় বরং সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহাবস্থানের আলোকে উপস্থাপিত ‘বিশ্বাসের অনুশাসনে শান্তিপূর্ণ সহাবস্থান’কে অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হিসেবে নির্ধারণ করা অত্যন্ত যুগোপযোগী”।

সভাপতি পরম শ্রদ্ধেয় আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি তার বক্তব্যে বলেন, “ সকলে যেন নিজ নিজ ধর্মের বিশ্বাসকে সুদৃঢ় করে এবং সেই বিশ্বাস থেকে উৎসারিত শক্তিতে শক্তিমান হয়ে ধর্মীয়, আধ্যাত্মিক, সামাজিক ও নৈতিক জীবন অনুশীলন করতে পারে এবং মহতী জীবন-সাধনায় ব্রতী হতে পারে সেজন্যে এই আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হয়েছে।”

কাথলিক খ্রিস্টানদের চট্টগ্রাম আর্চডাইয়োসিস সম্মিলনীর আয়োজক হলেও একটি আন্তঃধর্মীয় কমিটি এই সম্মিলনী আয়োজনের দায়িত্ব পালন করেছেন। যার সদস্যবৃন্দ হলেন সমন্বয়কারী মি. এমরোজ গোমেজ, সদস্যবৃন্দ জনাব তানভীর হোসাইন, জনাব আরেফিন রিয়াদ, ডা. বরুন কুমার আচার্য (বলাই), মি. দিলীপ বড়ুয়া, মি. শ্যামল নন্দী, মি. ফ্লেভিয়ান ডি’কস্তা এবং মি. জুলিয়ান ডি কস্তা।

এই বিভাগের সব খবর

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

সর্বশেষ

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...