সোমবার, ২৯ জুন ২০২৬

সন্দ্বীপ পৌরসভার সকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফাইজার টিকার ২য় ডোজ প্রদান সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

 গত ৯ জানুয়ারি ২০২২ তারিখে পৌরসভার সকল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ প্রতিরোধক ‘ফাইজার’ টিকার ১ম ডোজ প্রদানের পর আজ ১৩ ফেব্রুয়ারী (রবিবার)সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিমের সার্বিক সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে টিকার ২য় ডোজ প্রদান করা হয়েছে অত্যান্ত সু-শৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলে দলে এসে অত্যান্ত আগ্রহ ও উৎসাহ নিয়ে এ টিকা গ্রহন করতে দেখা গেছে। তাদের এ উৎসাহ, উদ্দীপনার পেছনে পৌরসভা কর্তৃপক্ষের জোর প্রচারনা ছিলো মুখ্য বিষয়। গত ৩ দিন ধরে মাইকিং ও বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটিকে জোর তাগিদ প্রদানের ফলে এমনটি হয়েছে বলে জানান আগত শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ ব্যাপারে মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন প্রধান মন্ত্রীর শিক্ষাবান্ধব মানষিকতা ও কোমলমতি ছাত্র/ছাত্রীদের নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করার উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এছাড়াও আমাদের মাননীয় এমপি মাহফুজুর রহমান মিতা সন্দ্বীপের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজিয়েছেন বলে আজ শিক্ষার্থীরা সময় মতো টিকা পাচ্ছে এবং সন্দ্বীপে করোনা পরিস্থিতি অনেক ভালো । এ ক্ষেত্রে অন্য উপজেলার স্বাস্থ্য ব্যবস্থা অনেক পিছিয়ে থাকলেও আমরা পিছিয়ে নেই। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সন্দ্বীপের উন্নয়নের রুপকার এমপি মাহফুজুর রহমান মিতার নিকট আমরা কৃতজ্ঞ। টিকা প্রদানে সহযোগি ২ জন শিক্ষক জানালেন ছাত্র /ছাত্রীদের খুব দ্রুত সময়ে দুই ডোজ টিকা প্রদানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পথ সুগম হচ্ছে। আশা করি আর কিছুদিনের মধ্যে টিকার ৩য় ডোজ প্রদানের মাধ্যমে সকল বিদ্যালয়ের দ্বার উন্মোচিত হবে এবং শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হবে বিদ্যালয় প্রাঙ্গন। এজন্য প্রধানমন্ত্রী সহ স্বাস্থ্য বিভাগের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আজকে টিকা প্রদানে সহযোগিতার জন্য জননন্দিত মেয়রকেও সাধুবাদ জানাই।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...