জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হালিশহর-পাহাড়তলী-ডবলমুরিং-খুলশী ও পাচলাইশ থানার আওতাধীন সকল পুজামন্ডপ সমুহের এক মতবিনিময় সভা আজ লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক নগর আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ।
নগর যুবলীগ সাবেক সহ সভাপতি সুরুথ কুমার চৌধুরীর পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক আলহাজ্ব বদিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামীলীগ প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সদস্য হাজ্বী আমিনুল হক।
এ সময় আরো বক্তব্য রাখেন ৮ নং শুলকবহর ওয়ার্ড আওয়ামীলীগ সমহের সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান, ১৪ নং লাল খান বাজার ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছিদ্দিক আহমেদ, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদ সভাপতি লায়ন আশিষ ভট্টাচার্য, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, ওয়ার্ড কাউন্সিলার আবুল হাসনাত বেলাল, আনজুম আরা বেগম, নগর যুবলীগের সাবেক নেতা নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু মহানগর ছাত্রলীগ সহ সভাপতি নাজমুল হাসান রুমি থানা ও পুজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকদের মধ্যে বাবু তমাল শর্মা, দেবাশিষ মজুমদার, পুজন লোদ, লিখন চক্রবর্তী, স্ট্যালিন দে, তপন সিংহ, বাবুল দাশ প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এদেশকে ৫০ বছর এগিয়ে দিয়েছেন। দেশের এমন উন্নয়ন ও অর্থনৈতিক মজবুত ভিত্তি একমাত্র তিনিই আমাদের দিতে পারেন। এদেশের মানুষ তাকে আবারো ক্ষমতায় দেখতে চায়।তিনি দেশবাসীর প্রেরণা। অনুষ্ঠান শেষে ৪৩টি মন্ডপ কমিটি ও ৫টি থানা কমিটিকে ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান তুলে দেন।

