শনিবার, ২০ জুন ২০২৬

হিলভিউ পাবলিক স্কুলের ৬ষ্ঠ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর বায়েজিদ থানার হিলভিউ পাবলিক স্কুলের ৬ষ্ঠ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এক কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হচ্ছে।

উদ্বোধনের সময় বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকারের নানামুখী পদক্ষেপে দেশে শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তারা আরো বলেন, হিলভিউ পাবলিক স্কুল এই এলাকায় শিক্ষার আলো বিতরণ করে যাচ্ছে। স্কুল পরিচালনা কমিটির অক্লান্ত পরিশ্রমে এই স্কুলের গুণগত মান ও সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

স্কুল পরিচালনা পরিষদের সভাপতি লায়ন আলহাজ্ব সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো: মোবারক আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার সরকার, বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান, অধ্যক্ষ জহিরুল ইসলাম, হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, হিলভিউ ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার সাবতিন সাদি।

স্বাগত বক্তব্য দেন হিলভিউ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো: নুরুল আলম।

এসময় উপস্থিত ছিলেন হিলভিউ আবাসিক কল্যাণ সমিতি, হিলভিউ ক্লাবেরসদস্যবৃন্দ ও স্কুলের শিক্ষক মন্ডলি এবং অভিভাবকবৃন্দ।

 

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...