বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চসিকে ৭ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীতে আজ ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
২০ কোটি ১৯ লাখ টাকা ব্যয় সাপেক্ষ প্রকল্পগুলো হলো: কেইপিজেড মোড়স্থ ফুটওভার ব্রিজ, কাঠগড় মোড়স্থ ফুটওভার ব্রিজ, কাঠগড় মোড়স্থ গোলচত্বর, সল্টগোলা ক্রসিং গোলচত্বর, সিমেন্ট ক্রসিং গোলচত্বর, সল্টগোলা ক্রসিং হতে কাঠগড় পর্যন্ত ফুটপাত, কাঠগড় মোড় হতে টানেল মোড় পর্যন্ত ফুটপাত নির্মাণ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পথে আমরা বেশ এগিয়ে গেছি। জলাবদ্ধতা এবং আলোকায়নের অভাব পূরণ এখন আমার মূল লক্ষ্য। ‘ওয়ান সিটি, টু টাউন’ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম।
গুজব থেকে সতর্ক থাকার আহবান জানিয়ে মেয়র বলেন, স্বাধীনতা বিরোধীরা নানা গুজব ছড়াচ্ছে। ২০০৮ সালে নির্বাচনের আগেও অনেক গুজব ছড়িয়েছে। শেখ হাসিনা ক্ষমতা গ্রহন করে ভারতের সাথে শান্তিপূর্ণ উপায়ে ছিটমহল উদ্ধার করেছেন, সমুদ্র বিজয় করেছেন। গরীব পরিবারের সন্তানরা বইয়ের অভাবে পড়তে পারতো না। শেখ হাসিনার কল্যাণে আজ সবাই শিক্ষার সুযোগ পাচ্ছে। করোনায় বিনামূল্যে টিকা পেয়েছে জনগণ।
তিনি বলেন, ‘এরপরও ষড়যন্ত্রকারীরা থেমে নেই, স্বাধীনতা বিরোধীদের এখন প্রধান অস্ত্র গুজব। ওরা আমেরিকার ওপর ভর করে ক্ষমতায় আসতে চায়। লাভ নাই। পদ্মা সেতু ঠেকাতে পারে নাই, টানেল ঠেকাতে পারে নাই, আওয়ামী লীগকেও ঠেকাতে পারবে না। ওদের পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন কোনদিনও পূরণ হবে না’।
ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর ছালেহ আহমেদ চৌধুরী, জিয়াউল হক সুমন, শাহানুর বেগম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম, উত্তর পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী প্রমুখ।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...