বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের ভাগ্যন্নয়ন এবং দেশের সমৃদ্ধি অর্জনে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চট্টগ্রামের জলবদ্ধতা ও পয়:নিস্কাশন প্রকল্প,সুপেয় পানির সরবরাহের মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।প্রধানমন্ত্রীর কল্যাণে চট্টগ্রামে মেট্রোরেলের প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। এ সরকারের উপর জনগণ আস্থাশীল। আওয়ামীলীগ সরকার জনকল্যাণকর সরকার। তাই জনগণের উপর আমাদের প্রধানমন্ত্রীরও আস্থা আছে।
১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন,চট্টগ্রাম এর উদ্যোগে স্থানীয় হরিমন্দিরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ফরিদ মাহমুদ।
বাবুল দাশ বাবলুর পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন নগর আওয়ামীলীগ সদস্য,মহানগর আওয়ামীলীগের সদস্য,সাবেক কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরী,হরিমন্দির পরিচালনা পরিষদের সভাপতি নিধু চন্দ্র শীল,সাধারন সম্পাদক সদানন্দ ভট্টাচার্য,মহানগর যুবলীগ এর সদস্য আশরাফুল গনি,দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ার্দী,ডাঃ সুমন তালুকদার,মিথুন সরকার,নান্টু চৌধুরী,যুবনেতা মোঃ নুরুজ্জামান, সুমন দাশ,জালাল আহমেদ,আনিসুর রহমান মামুন,ইয়াসিন ভুঁইয়া,স্বেচ্ছাসেবক লীগ নেতা সর্ববিদ্যা সুজন প্রমুখ।আলোচনা সভা শেষে আগত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

