শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চিটাগাং চেম্বার ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফােরামের সমঝােতা স্বাক্ষর

- Advertisement -
Single page 1st Paragraph

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফােরাম (এবিবিএফ)’র মধ্যে সমঝােতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ অক্টোবর) নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এতে চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, এবিবিএফ’র সভাপতি আব্দুল রতন খান, চেম্বার পরিচালকদ্বয় অঞ্জন শেখর দাশ ও মাহফুজুল হক শাহ, এবিবিএফ’র পরিচালক মােহাম্মদ রহমান, গ্রেপাস গ্রুপ’র সিইও নাজমুল হাসান ও বিজনেস ডেভেলাপমেন্ট পরিচালক পিটার লোপারিস বক্তব্য রাখেন। এ সময় চেম্বার পরিচালকদ্বয় মােহাম্মদ আদনানুল ইসলাম ও মােহাম্মদ মনির উদ্দিন এবং এবিবিএফ’র কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন-বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণের এখন সুবর্ণ সময়। বাংলাদশ এখন বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। তৈরি পােশাক রপ্তানি দিয়ে শুরু করলেও বর্তমানে বিভিন ব্র্যান্ডের পাদুকা, চামড়া ও চামড়াজাত দ্রব্যও রপ্তানি হচ্ছে।

এছাড়াও বাংলাদেশ ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রী, রেফ্রিজারেটর, টেলিভিশন, ল্যাপটপ, এগ্রাে প্রােডাক্টস, অটােমােবাইল অ্যাসেম্বিলিং, হােম অ্যাপ্লায়েন্সসহ বিভিন সামগ্রী তৈরী হচ্ছে এবং বিদেশে রপ্তানি হচ্ছে।

বর্তমান বাংলাদেশ চমৎকার ব্যবসায়িক পরিবেশ বিরাজমান। বঙ্গবন্ধু টানেল, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর ও বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কারণে চট্টগ্রাম অচিরেই একটি ট্রান্সশিপমেট হাবে পরিণত হবে।

তাই তিনি চট্টগ্রামের ভৌগােলিক সুবিধা ও বাংলাদেশ সরকার কর্তৃক বিনিয়ােগের প্রদত্ত বিভিন্ন অবকাঠামােগত সুবিধা ব্যবহার করে অস্ট্রলিয়ান ব্যবসায়ীদের বিনিয়াগের আহবান জানান।

এবিবিএফ’র সভাপতি আব্দুল রতন খান চিটাগাং চেম্বারর নবনির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজকে অভিনন্দন জানিয়ে বলেন-অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণের জন্য চিটাগাং চেম্বারের সাথে একযাগে কাজ করার অনেক সুযােগ রয়েছে।

অস্ট্রেলিয়া সরকার দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রেড রিলেশন বাড়াতে চাচ্ছে। বাংলাদেশী ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ান ফেডারেল সরকারের সাথে কাজ করার এই সুযােগ নিতে পারে।

বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য আগামী বছর আমরা সিডনি এবং মেলবাের্নে একটি ‘রােড শাে’ এর আয়াজন করতে যাচ্ছি। চিটাগাং চেম্বার এই আয়ােজনে অংশ নিতে পারে। এতে বাংলাদেশী ব্যবসায়ীরা উপকৃত হবে বলে আমি মনে করি।

পরে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফােরামের সাথে চিটাগাং চেম্বারর মধ্যে সমঝােতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে চিটাগাং চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফােরামের সভাপতি আব্দুল রতন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝােতা স্মারক স্বাক্ষর করেন।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...