সোমবার, ৬ জুলাই ২০২৬

একাত্তরের পরাজিত শক্তি সাম্প্রদায়িক সহিংসতার সুযোগ খুঁজছে : শিক্ষা উপমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক শক্তি সুযোগের সন্ধানে আছে কিভাবে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করা যায়। আমরা এই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত আছি।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর সন্ত্রাসী সংগঠন শিবিরকে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নামিয়ে কয়েকদিন আগে তারা সেই মহড়া দিল। সনাতনী ধর্মাবলম্বীদের বলতে চাই আপনারা ভয় পাবেন না এদের বিরুদ্ধে অতীতেও আমরা যখন রুখে দাঁড়িয়েছি তারা তখন লেজ গুটিয়ে পালিয়েছে। আপনাদের শুধু সচেতন থাকতে হবে, সবার চোখ-কান খোলা রাখতে হবে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম-৯ আসনের ১৩৫ পূজাম-পে অনুদান প্রদান উপলক্ষে আজ শনিবার দুপুরে নগরীর ওয়াসা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিটি ম-পে দশ হাজার টাকা করে মোট ১৩ লক্ষ ৫০ হাজার টাকা দেয়া হয়।
সনাতনী ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে-নির্ভয়ে শারদীয় দুর্গোৎসব পালনের অনুরোধ জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, আপনারা যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করুন। আপনাদের সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা করেছেন। তিনি আইন-শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন স্থানীয় পূজা কমিটির সাথে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে। আমাদের সাড়ে ১৬ কোটি বাঙালিকে মাতৃরূপে আগলে রেখে নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি যাতে সুস্থ থাকেন, নিরাপদে এবং সকল চক্রান্তকে পরাজিত করে আগামী দিনেও আমাদের নেতৃত্ব দিতে পারেন সেই প্রার্থনা দেবী দুর্গার কাছে করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো। বঙ্গবন্ধু কন্যা সুস্থ থাকলে, নিরাপদ থাকলে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে। তিনি নেতৃত্ব দিলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে।
সনাতনী সংগঠনের নেতাদের রাজনৈতিক কোন্দলে না জড়াতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, রাজনীতিবিদদের মাঝে অনেক প্রতিযোগিতা আছে। সেই প্রতিযোগিতায় সামিল হয়ে দলাদলিতে না জড়ানোর জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো।
চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচাযর্রে সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের শিক্ষা ও গবেষণা সম্পাদক রাহুল দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, উপ-প্রচার সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ শহীদুল আলম, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তপন দাশ।

এই বিভাগের সব খবর

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

সর্বশেষ

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...