বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে শেখ রাসেল বইমেলা

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যাগে ৬ দিনব্যাপী শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব আজ ১৩ অক্টোবর শুক্রবার থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে। আজ বিকেল ৪.৫৯টায় উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পবিত্র সরকার।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়–চট্টগ্রামের উপাচার্য ড. অনুপম সেনের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন ও কলকাতা নিখিল ভারত শিশুসাহিত্য সংসদের সর্বভারতীয় সম্পাদক আনসার উল হক।

স্বাগত ভাষণ দেবেন বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফ।

সন্ধ্যা সাড়ে ৬টায় থাকছে শেখ রাসেলকে নিয়ে ছড়া–কবিতা পাঠ। সন্ধ্যা সোয়া ৭টায় থাকছে পবিত্র সরকার সন্ধ্যা। বিষয় : ‘ছড়া পড়ার ইচ্ছে আছে’ বই নিয়ে আলোচনা।

এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার। আলোচক থাকবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া। এরপর রাত ৮টায় থাকবে ‘আমার লেখা আমার বই : শেখ রাসেল’ শীর্ষক আলোচনা।

এতে আলোচক থাকবেন ইউসুফ রেজা, নেছার আহমদ, আ. ফ. ম. মোদাচ্ছের আলী, মিলন বনিক, ইফতেখার মারুফ, রুনা তাসমিনা। সভাপতিত্ব করবেন সভাপতি : বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রহীম শাহ।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...