চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী পবিত্র ওমরা পালনে সৌদি আরব যাওয়ার প্রাক্কালে ১ নম্বর প্যানেল মেয়র ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর সবুর লিটনকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দিয়ে যান।
দায়িত্ব পেয়ে ভারপ্রাপ্ত মেয়র আব্দুর সবুর লিটন বৃহস্পতিবার সকালে নগরীর চশমা হিলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে চট্টলবীরের বাসভবনে গেলে মহিউদ্দিন চৌধুরী স্ত্রী, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিন ও পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন ভারপ্রাপ্ত মেয়র আব্দুর সবুর লিটনকে অভ্যর্থনা জানান।
এ সময় ভারপ্রাপ্ত মেয়রের সাথে উপস্থিত ছিলেন ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, মেয়রের একান্ত ব্যক্তিগত সচিব মো. দুলাল, ব্যক্তিগত সহকারী মো. শিবলী।

