শনিবার, ১৩ জুন ২০২৬

প্যারিসে উদ্বোধন হলো প্রথম স্থায়ী শহীদ মিনার

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলা ভাষার কোনো সূর্যাস্ত নেই। তাই বাংলা ভাষার আলোচিত কিরণ এখন সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে। ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকায় যে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণের সূচনা হয়েছিল, তা ক্রমশ সারাদেশ জুড়ে বিস্তার লাভ করেছে। শিল্প সাহিত্য ও সংস্কৃতির নগরী প্যারিসে ভাষা সৈনিকদের শ্রদ্ধার জন্য ছিল না কোন স্থায়ী শহীদ মিনার, অবশেষে প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের প্রাণের দাবি শহীদ মিনারের আশা পূরণ হলো প্যারিসবাসীর।

প্যারিসের উপশহর সেইন্ড ডেনিসের বার্নার্ড মারিস স্কোয়ারে উদ্বোধন করা হলো শহীদ মিনারের।

প্যারিসের প্রখ্যাত সেইন্ট ডেনিস বিশ্ববিদ্যালয়ের বার্নার্ড মারিস স্কোয়ারে সকাল ১১টায় শহীদ মিনারের উদ্বোধন করেন সেইন্ট ডেনিস এর মেয়র মাতিউ হ্যানোতা, স্থপতি ফেডেরিক ক্যাফ, অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবা’র মহাসচিব ও শহীদ মিনার বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ এবং সিকানো বাঙালি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও শহীদ মিনারের উদ্যোক্তা সরুফ সদিওল।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন আয়েবা প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদীন ও ডিবিসির সিইও মঞ্জুরুল ইসলাম।

বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি প্যারিসে স্থায়ী শহীদ মিনার তৈরিতে সার্বিক সহযোগিতা করার জন্য অনুষ্ঠানের শুরুতে মেয়র মাতিও’র সাথে ফোনে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উপলক্ষ্যে তিনি একটি লিখিত বাণিও প্রদান করেন যা ফরাসী ভাষায় অনুবাদ করে পাঠ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশিবিদেশি আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মাতিউ হ্যানোতা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাঙালী একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে। ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এমন একটা স্মৃতিস্তম্ভ তার এলাকায় করতে পেরে তিনি গৌরবান্বিত বলেও জানান। মেয়রের অফিসের পক্ষ থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারী মহান ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হবে বলেও তিনি জানান।

আয়বার মহাসচিব ও শহীদ মিনারের প্রধান সমন্বয়কারী কাজী এনায়েত উল্লাহ ইনু বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের অর্জিত এই মাতৃভাষা ও ইউনেস্কো স্বীকৃত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই স্মৃতিকে ধরে রাখতে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে, ফ্রান্সের তুলুজ শহরের পর প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মাণ অত্যন্ত আনন্দের। প্যারিসে মরহুম আব্দুল মানিক একুশে ফেব্রুয়ারি পালন শুরু করেছিলেন আমরা তারও অমর কৃতিত্ব স্মরণ রাখব।

অ্যাসোসিয়েশন সিকানু বাঙালির সভাপতি, স্থায়ী শহীদ মিনারের উদ্যোক্তা সরুফ ছদিওল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা আন্দোলন শুরু হয়েছিল তাই প্যারিসে সেইন্ট ডেনিস ইউনিভার্সিটির পাশে আমরা স্থায়ী শহীদ মিনারের জায়গার পছন্দ করেছি। প্রবাসী ভাই-বোনদের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে এবং এটা রক্ষণাবেক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ডিবিসি টেলিভিশনের সিইও ও প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, এমন উদ্যোগ সমস্ত বাংলাদেশিদের জন্য গৌরবের, বহির্বিশ্বে বাংলাদেশের ভাষা কৃষ্টি সংস্কৃতি মেলে ধরবে, বাংলাদেশকে নিয়ে যাবে অন্য উচ্চতায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, বিশিষ্ট চিকিৎসাবিজ্ঞানী প্রফেসর উত্তম বড়ুয়া, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল জমাদার, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রব মিন্টু, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলীর সুমন শাহ আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফ ইসলাম, একুশে উদযাপন পরিষদের আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য শুভ, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক অপু আলম, সদস্য সচিব এমদাদুল হক স্বপন, বিসিএফ সভাপতি এম ডি নূর, আইচা সভাপতি ওবায়দুল্লাহ কয়েস, লিগাল এইড সভাপতি আজাদ মিয়া, বাংলা অটো ইকুলের সালাম রহমান, ইপিএস বাংলা সভাপতি এলান খান চৌধুরী, ফেনী সমিতি সভাপতি খান বাবু সহ ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য, প্যারিসে প্রথম স্থায়ী শহীদ মিনার হলেও ফ্রান্সে এটি দ্বিতীয় স্থায়ী শহীদ মিনার। ইতিপূর্বে ২০২১ সালে ফ্রান্সের তুলুজ শহরে প্রথম স্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...