সোমবার, ২৯ জুন ২০২৬

সমন্বয় পরিষদের হাশেম সভাপতি, সম্পাদক জিয়াউদ্দিন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সমন্বয় পরিষদ ১০,ঐক্য পরিষদ ৯টিতে বিজয়ী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন  আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সমন্বয় পরিষদের প্রার্থী আবু মোহাম্মদ হাশেম। তিনি পেয়েছেন ২ হাজার ৯৩ ভোট।নিকটতম প্রতিদ্বন্দ্বী  বিএনপি সমর্থিত ঐক্য পরিষদের নাজিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ২ হাজার ৫৮ ভোট ।

সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন সমন্বয় পরিষদের এএইচএম জিয়াউদ্দিন। তিনি টানা তিনবার এ পদে বিজয়ী হলেন। এবার তিনি পেয়েছেন ১ হাজার ৯৫৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের আবদুস সাত্তার সরওয়ার ১ হাজার ৬২৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী কিশোর কুমার দাস পেয়েছেন ৫৬২ ভোট।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভোট গণণা শেষে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।

প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম চৌধুরী বলেন, সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে সমন্বয় পরিষদ। সিনিয়র সহ-সভাপতিসহ ৯টি পদে ঐক্য পরিষদ জয় পেয়েছে। এবার ১৯টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩৯ জন। ভোটার ছিলেন সাড়ে ৫ হাজার। ভোট প্রদান করেছেন ৪ হাজার ১৯৩ জন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সিনিয়র সহ-সভাপতি পদে ঐক্য পরিষদের মো. শফিক উল্লাহ পেয়েছেন ২ হাজার ২৫৮ ভোট। সহ-সভাপতি পদে সমন্বয়ের মো. আজিজুদ্দিন হায়দার পেয়েছেন ২ হাজার ২৬১ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ঐক্যের এরশাদুর রহমান রিটু পেয়েছেন ২ হাজার ৫৪৭ ভোট। অর্থ সম্পাদক পদে সমন্বয়ের সালাউদ্দিন মনসুর রিমু পেয়েছেন ২ হাজার ৬৭৪ ভোট। পাঠাগার সম্পাদক পদে সমন্বয়ের মো. জাহিদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ২ হাজার ৪০৪ ভোট। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ঐক্যের লাইলা নুর পেয়েছেন ২ হাজার ১৫৬ ভোট। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয়ের মো. মেজবাহ উদ্দিন দুয়েল ২ হাজার ৩৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সদস্য পদে জয়লাভ করেছেন- সমন্বয়ের এএনএম রুকনুজ্জামান মুন্না, শ্যামল চৌধুরী, সেলিনা আকতার ও মো. খোরশেদ কামাল, ঐক্যের মো. আব্দুল্লাহ আল মামুন, আইনুল কামাল, বিলকিছ আরা মিতু, মিনহাজ উদ্দিন, মো. তোহিদুল বারি চৌধুরী ও তৌহিদুল ইসলাম।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...