বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় প্রধানমন্ত্রীর উদ্যোগ : নওফেল

- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৈশি^ক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিত্যপণ্যের বাজার সাধারণের নাগালের বাইরে যাওয়ায় ভর্তুকি মূল্যে সারাদেশে ভোগ্যপণ্য বিক্রয়ের ব্যবস্থা করেছেন, যাতে গরীব ও সাধারণ নিম্মবিত্ত মানুষ উপকৃত হন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ কোনো নেতা, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বারের উদারতা ও সাফল্য নয়। তাই দয়া করে ওয়ার্ড পর্যায়ে কোনো নেতা বা জনপ্রতিনিধি নিজেদের নামে ব্যানার পোস্টার ছাপিয়ে এ নিয়ে প্রচার প্রচারণা চালাবেন না। প্রচারণা চালাতে ইচ্ছে করলে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর প্রচারণা চালাবেন।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রয় কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে নগরীর কোতোয়ালি-বাকলিয়া এলাকায় গতকাল রাতে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে টিসিবি ডিলারদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম টিসিবি’র ভারপ্রাপ্ত আঞ্চলিক প্রধান হাবিবুর রহমান, টিসিবি কল্যাণ সমিতির সভাপতি এলান উদ্দিন, সাধারণ সম্পাদক এএসএম তৌহিদুল ইসলাম, তাপস চৌধুরী, মোহাম্মদ সবুর, মোহাম্মদ ইউসুফ সওদাগর, মঞ্জুর হোসেন, কাজল দাস, রায়হান সাদ্দাম রানা, মোহাম্মদ জাবেদ প্রমুখ।
তিনি গরীব নিম্মবিত্ত মানুষজন কোনো ভোগান্তি ছাড়া যাতে টিসিবি পণ্য কিনতে পারেন সেদিকে ডিলারদের খেয়াল রাখার আহ্বান জানান।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...