শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটিতে কাঠবোঝাই ট্রাকে গুলি, চালক গুলিবিদ্ধ

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামাটিতে কাঠবোঝাই ট্রাক লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে ওই ট্রাকের চালক গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিতে ট্রাকের (চট্টমেট্রো-ট-১১০৭৯৯) সামনের দুটি চাকা ফেটে যায়।

গুলিতে আহত চালকের নাম ছৈয়দ আলম। তিনি বামপায়ে গুলিবিদ্ধ হন। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন রানীরহাটের ঠান্ডাছড়ি এলাকায়।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে জেলা সদরের সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ হামলা চালানো হয়।

ট্রাকে অবস্থান করা কাঠের চালানদার জাকির হোসেন বলেন, মঙ্গলবার সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর দেপ্পোছড়ি এলাকার উচু রাস্তা বেয়ে উঠার সময় রাস্তার ডান পাশের জঙ্গল থেকে আকস্মিকভাবে গুলি করা হয়। এতে ট্রাকের দুই চাকা ফেটে যায় এবং গাড়ির বডি ছিদ্র হয়ে চালকের পায়ে গুলি লাগে। এরপর আমরা এলাকাবাসীর সাহায্য চালককে নিয়ে রাঙামাটি সদর হাসপাতালে আসি।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর বলেন, গুলিবিদ্ধ চালককে আমরা চিকিৎসা প্রদান করেছি। তিনি বর্তমানে শঙ্কামুক্ত আছেন।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল ও আশেপাশের এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করেছে। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এ ঘটনায় বেলা সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ট্রাকচালকরা।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ২৫ জানুয়ারি একই স্থানে কাঠবোঝাই ট্রাকে গুলি চালানো হয়েছিলো।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...