বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনকে সাপোর্ট করায় বিপদে মিয়া খলিফা

- Advertisement -
Single page 1st Paragraph

বর্তমানে বিশ্বজুড়ে আলোচিত বিষয় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ। এ নিয়ে শোবিজ অঙ্গনের অনেক তারকারা নিজেদের অবস্থান জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন সাবেক নীল ছবির তারকা মিয়া খলিফা। অন্য সবার মতো তিনিও সমর্থন জানালে বিপত্তি ঘটে তার ক্ষেত্রে।

এ অভিনেত্রী ফিলিস্তিনকে সাপোর্ট করে ধারাবাহিকভাবে নিজের মতামত জানিয়েছেন সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার)। কিন্তু ফিলিস্তিনকে সাপোর্ট করায় কমার্শিয়াল সম্পর্কে ভাঙন ধরেছে। একই সঙ্গে কাজের চুক্তি বাতিল হয়েছে এ তারকার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যাকার রক্তক্ষীয় সংঘাতে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। পাল্টাপাল্টি হামলা চালানো হচ্ছে। এ নিয়েই টুইট করেছিলেন মিয়া খলিফা। আর সেখানে এটা স্পষ্ট, এই সংঘাতে ফিলিস্তিনকে সাপোর্ট করছেন তিনি।

মিয়া খলিফা টুইট করে লেখেন, ফিলিস্তিনের অবস্থা দেখার পরও আপনি যদি তাদের সাপোর্ট না করেন, ‘তাহলে আপনি বর্ণবাদের উল্টো দিকে রয়েছেন। আর এটা ঠিক ইতিহাস প্রমাণ করে দেবে।’ অন্য একটি টুইট করে লেখেন, কেউ প্লিজ ফিলিস্তিনে বিপ্লবীদের বলুন, তাদের ফোন ঘুরিয়ে হরিজন্টালভাবে ভিডিও করতে।

এদিকে মিয়া খলিফার এভাবে ধারাবাহিক টুইটের পরই বিষয়টি নজর কাড়ে কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরোর। তিনি অভিনেত্রীকে কাজ থেকে বাদ দিয়ে কমার্শিয়াল চুক্তি ক্যানসেল করেন। টুইট করে লেখেন, ‘মিয়া খলিফা, কী ভয়ংকর টুইট। এসব দেখে তোমাকে এখনই বাদ দেয়া হলো। জাস্ট একদম অসহ্য। দয়া করে একটু মানুষ হও। তুমি মৃত্যু, ধর্ষণ, মারামারি, বন্দি―এসবকে সাপোর্ট করছো।’

টুড আরো লেখেন, কোনো ভাষা নেই। এই কঠিন সময় মানুষ হিসেবে আমাদের একে অন্যের পাশে থাকা উচিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যেন তুমি মানুষের মতো মানুষ হও।

কানাডিয়ান এই সম্প্রচারকের টুইটের অবশ্য জবাব দিয়েছেন মিয়া খলিফা। অভিনেত্রী জানিয়েছেন, তার কাছে ভিডিও আছে। কেউ যেন চাপ না নেয়। ইতিহাস প্রমাণ করবে যে, কীভাবে তারা বর্ণবাদের হাত থেকে উদ্ধার করেছিল নিজেদের।

 

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...