রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে কাজ করছেন : শিক্ষা উপমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাধারণ মানুষের কথা ভাবেন। সবার জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তিনি এতো অবকাঠামো নির্মাণ করছেন। প্রতি মাসে শিক্ষকদের এমপিও প্রদান করছেন। আর তার সুফল সাধারণ জনগণ পাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে।
সোমবার সকালে চট্টগ্রাম নগরীতে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কদম মোবারক এমওয়াই উচ্চ বিদ্যালয় ও পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আঞ্চলিক অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজের ৬ তলাবিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধনকালে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা বলেন।
পৃথক অনুষ্ঠানে তিনি তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১০০ জন করে তিন প্রতিষ্ঠানে ৩০০ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করেন।
শিক্ষা উপমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র পড়ালেখা করলেই বাস্তব জীবনে সফলতা অর্জন করা সম্ভব না। পড়ালেখার পাশাপাশি কারিগরি কোনো কাজ জানা থাকলে সফলতা অর্জন অনেকটা সহজ হয়। যেমন স্কুলের টিফিনের সময়ে দলবদ্ধভাবে আপনারা যদি স্কুলের খালি আঙ্গিনায় একটা বাগান গড়ে তোলেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা দক্ষতা অর্জন হবে যা পরবর্তীতে কর্মজীবনে কাজে আসবে। যেকোনো প্রতিষ্ঠান কর্মী নিয়োগের ক্ষেত্রে দক্ষ ব্যক্তিকেই বেছে নেয়া হয়। তাই কর্মজীবনে সফলতা চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই।
উপমন্ত্রী শিক্ষার্থীদের ওপর পড়ালেখার অতিরিক্ত চাপ দিয়ে তাদের সৃজনশীলতা নষ্ট না করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।
এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন মজুমদার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সম্পাদকম-লীর সদস্য চন্দন ধর, মশিউর রহমান, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী প্রদীপ সরকার, কাউন্সিলর মোরশেদ আলম, কাউন্সিলর নুরুল আলম মিয়া, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, কাউন্সিল আঞ্জুমান আরা প্রমুখ।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...