মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

আন্তঃজেলা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে মনসুরাবাদ পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মুন্না (২১), মো. ফয়সাল (২২), মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২২), মো. শহিদুল ইসলাম প্রকাশ শহিদ (২১), মো. সোহেল প্রকাশ ইকবাল (২০), মো. মিজান (২৩), মোবারক হোসেন (২৪) ও আব্দুর রহমান নোবেল (২৫)।

মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে বুধবার ও বৃহস্পতিবার নগরীর খুলশী, ডবলমুরিং থানাসহ ফেনী জেলার সোনাগাজী এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা আন্তঃজেলা সংঘবদ্ধ মোটর সাইকেল চোর ও চোরাই মোটরসাইকেল বেচাকেনার সঙ্গে জড়িত। চোর চক্রের মূলহোতা মো. শহিদুল ইসলাম, মো. সোহেল ও মো. মুন্নাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা গ্রেপ্তার অন্য আসামিদের সহযোগিতায় মহানগরসহ বিভিন্ন জেলা শহর থেকে মোটরসাইকেল চুরি করে। পরে মো. মুন্না তার সহযোগীদের সাহায্যে চোরাই মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করে।

এরপর এসব মোটরসাইকেল ‘প্রেস’ লিখে বা বিভিন্ন স্টিকার লাগিয়ে বিক্রি করার জন্য এক স্থান থেকে অন্যস্থানে নিয়ে যেত। নাম্বার প্লেট পরিবর্তন ও বিভিন্ন স্টিকার লাগিয়ে এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে মোটরসাইকেল বিক্রি করত তারা। আটজনের বিরুদ্ধে নগরীর খুলশী থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া বান্দরবানের ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। একইসঙ্গে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করার...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশকে রক্ষা করার জন্য ছাত্র এবং যুব সমাজকে দেশপ্রেমিক ভূমিকা পালন...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশ একটি উন্নয়নশীল উর্বর দেশ। বর্তমান সরকার দেশের পরিবেশের উন্নয়নে জলবায়ু...

সর্বশেষ

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...