সোমবার, ৬ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ‘ওয়ান সিটি, টু টাউন’: চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চীনের সাংহাই নগরীর আদলে ‘ওয়ান সিটি, টু টাউন’ মডেলে গড়ে তোলা চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে নগরের পতেঙ্গায় নির্মিত বঙ্গবন্ধু টানেলের সম্মুখ থেকে বিমানবন্দর সড়কের কার্পেটিং এবং সৌন্দর্য বর্ধনের চলমান কাজ পরিদর্শনকালে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী আজ এ মন্তব্য করেন।
নগরীর পতেঙ্গা ও দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করতে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ অক্টোবর শনিবার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
সৌন্দর্য বর্ধন কাজ সরেজমিনে পরিদর্শনকালে মেয়র কাজের গুণগত মান যাচাই করেন এবং কোথাও কোনো প্রকার অসঙ্গতি থাকলে দ্রুত তা সমাধানসহ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় সিটি মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম ও নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের সব খবর

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

সর্বশেষ

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...