রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রাথমিকের বই উপজেলায় পৌঁছাবে নভেম্বরের মধ্যে

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়ার জন্য বিনামূল্যের নতুন বই উপজেলা পর্যায়ে পৌঁছাবে। সংসদ ভবনে রোববার (৮ অক্টোবর) অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। কমিটিকে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য আলী আজম, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম।

সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের যথাসময়ে বই দিতে নির্দিষ্ট সময়ে উপজেলায় পৌঁছে যাবে। প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত ও গুণগত মান নিশ্চিতে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে পরামর্শ দিয়েছে কমিটি।

বৈঠকে মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়গুলোর জমির দলিল, রেকর্ড, পর্চা ও খতিয়ান হালনাগাদ রাখার জন্য কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জমি সঠিকভাবে রেকর্ডভুক্তকরণের কার্যক্রম চলমান আছে। দেশে রেকর্ডকৃত প্রাথমিক বিদ্যালয় ৫০ হাজার ১৭৯টি। রেকর্ড হয়নি এমন বিদ্যালয়ের সংখ্যা ১৩ হাজার ৪০৯টি।

মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হবে আগামী নভেম্বরে। এজন্য আগেভাগে বই সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকের সব বই ৩০ নভেম্বরের মধ্যে উপজেলায় পৌঁছে যাবে।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...