শনিবার, ২০ জুন ২০২৬

চট্টগ্রাম কাস্টমসে ২৮ টন মহিষের মাংস নিলামে বিক্রি আজ

- Advertisement -
Single page 1st Paragraph

ভারত থেকে আমদানিকৃত প্রায় ২৮ টন মহিষের মাংস আজ সোমবার সকালে প্রকাশ্যে নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

মাংস বিক্রির বিষয়টি ব্যাপক প্রচারণার জন্য গতকাল রবিবার চট্টগ্রাম কাস্টমসের নিলাম কার্যালয়ের দুই কিলোমিটার এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বিশেষ করে বাজার এলাকাগুলোতে প্রচারণায় প্রাধান্য দিচ্ছে সংস্থাটি।

কাস্টসের তথ্য অনুযায়ী, ভারত থেকে আমদানিকৃত মাংসগুলোর ওজন ২৭ হাজার ৯৮০ কেজি। হিমায়িত একটি কনটেইনারে মাংসগুলো আমদানি হয়েছে এ বছরেই। চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখা মাংসগুলো বিক্রির সংরক্ষিত মূল্য নির্ধারণ করেছে ২ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার ৩৯৩ টাকা।

তবে নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতা কিনতে পারবেন মাংসগুলো। এই নিলামে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান যে কেউই অংশ নিতে পারবেন বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। নিলাম কাজ পরিচলনা করবে কাস্টমস অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান কে এম কর্পোরেশন। চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখায় মাংস ক্রয়ের বিজ্ঞপ্তি ও ক্যাটালগ পাওয়া যাবে।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪ সালে খাগড়াছড়ি জেলার রামগড়ে প্রতিষ্ঠিত হয় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র (মৃত্তিকা সংরক্ষণ)। সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানটি...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...