সোমবার, ২৯ জুন ২০২৬

ফটিকছড়িতে পুলিশের তাড়া খেয়ে চাঁদের গাড়ির চাপায় প্রাণ গেল ২ স্কুলছাত্রীর

- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ির (জিপ) চাপায় দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পেলাগাজী দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিশু আকতার (১৬) দক্ষিণ পাইন্দং মোল্লার বাড়ির আবুল বশরের কন্যা ও নিশা মনি (১৮) একই এলাকার মোহাম্মদ লোকমানের কন্যা। তারা দুজনই হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানবাহী জিপ গাড়িটিকে পুলিশের টিএ সার্জেন্ট ধাওয়া দিলে পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গিয়ে ২স্কুল ছাত্রীকে চাপা দেয়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় গাড়ির নিচে থেকে গুরুতর আহতদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

মিশুর পিতা আবুর বশর বলেন, আমার মেয়ে আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না। আমি দোষীদের শাস্তি দাবী করছি।

স্কুল শিক্ষক মোহাম্মদ হাসেম বলেন, দুজনই আমার ছাত্রী। তাদের এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছি না।

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার তদন্ত অফিসার এস আই মোহাম্মদ আজমগীর। তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছি। সকলের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছি।’

এদিকে দুর্ঘটনার পরপরই এলাকাবাসী সড়ক অবরোধ করলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান ও থানার অফিসার্স ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...