রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে । আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বান্দরবান মহিলা কলেজ কেন্দ্রের ও সীতাকুণ্ড মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় বসেছিলেন তারা। এদের মধ্যে একজন ব্যবসায় শিক্ষার বিভাগের ছাত্র, অন্যজন মানবিকের ছাত্র।

এছাড়া এদিন অনুপস্থিত ছিল ৯৩৩ জন পরীক্ষার্থী। তারমধ্যে ৬৪০ জনই চট্টগ্রাম নগরের।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১১৩টি কেন্দ্রে মোট ৯৮ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৯৭ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী। অনুপস্থিত পরীক্ষার্থীর হার শতকরায় শূন্য দশমিক ৯৪ ভাগ প্রায়।

এরমধ্যে চট্টগ্রামের ৬৯টি পরীক্ষা কেন্দ্রে ৭০ হাজার ৩৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ হাজার ৭২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৬৪০ জন। কক্সবাজারে ১২ হাজার ৯০৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১২ হাজার ৭৫৫ জন এবং অনুপস্থিত ছিল ১৫১ জন। রাঙামাটি জেলায় ৫ হাজার ২৮৯ জনের মধ্যে অংশ নেয় ৫ হাজার ২৪৯ জন। অনুপস্থিত ছিল ৪০ জন পরীক্ষার্থী।

একইভাবে খাগড়াছড়ি জেলায় ৬ হাজার ৭২৫ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ৬৫৪ জন এবং অনুপস্থিত ছিল ৭১ জন। বান্দরবান জেলায় ৩ হাজার ৬২২ জনের মধ্যে অংশ নেয় ৩ হাজার ৫৯১ জন এবং অনুপস্থিত ছিল ৩১ জন পরীক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ জানান, ‘আজ এইচএসসির ইংরেজি ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯৩৩ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। তাছাড়া সকল পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল।’

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...