মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ইউক্রেনকে স্থায়ী সমর্থনের প্রতিশ্রুতি ইইউ’র

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেনকে দীর্ঘ মেয়াদে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন।
সোমবার কিয়েভে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়ে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
ইউক্রেনকে সমর্থন করা নিয়ে ইইউ’র মধ্যে মতপার্থক্য বাড়তে থাকার প্রেক্ষিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ প্রথমবারের সীমানার বাইরে কিয়েভে ইইউ’র বৈঠকটি অনুষ্ঠিত হলো।
এদিকে কট্টর রিপাবলিকানদের বিরোধিতার কারনে ইউক্রেনকে নতুন করে মার্কিন সহায়তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
তবে পশ্চিমারা ইউক্রেনকে সাহায্য দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে বলে ক্রেমলিন যে দাবি করেছে হোয়াইট হাউস তা প্রত্যাখ্যান করেছে।
এদিকে ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল সোমবারের বৈঠককে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন। তবে একইসঙ্গে স্পষ্ট করে বলেছেন, বৈঠক থেকে নতুন কোন সুনিদিষ্ট ঘোষণা দেয়া হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি পররাষ্ট্র মন্ত্রীদের সাথে সাক্ষাত করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, আমাদের বিজয় সহযোগিতার ওপর সরাসরি নির্ভর করছে। যতো শক্তিশালী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা নিতে পারবো ততো তাড়াতাড়ি যুদ্ধ শেষ হবে।
তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি রাশিয়া ও ইরানের ওপর অবরোধ আরো ব্যাপক করার আহ্বান জানান। ইরান রুশ বাহিনীকে ড্রোন সরবরাহ করছে বলে তিনি অভিযোগ করেন।
উল্লেখ্য, ২৭ সদস্য বিশিষ্ট ইইউ ঐক্যবদ্ধ ও ব্যাপকভাবে ইউক্রেনকে সহায়তা করছে এবং রাশিয়ার ওপর ১১ দফা নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া ইইউ কিয়েভকে অস্ত্র সহায়তা দিতে বিলিয়ন বিলিয়ন ইউরো খরচ করছে।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...