রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সর্বদা সাংবাদিকদের সুখে-দু:খে পাশে আছেন। সাংবাদিকরাও উন্নয়নের পক্ষে থাকেন। আগামীতেও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়নের কথা তুলে ধরবেন এই প্রত্যাশা রাখি।
৯ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা ও করোনাকালিন বিশেষ অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোনায়েদ কবীর সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, পিআইও নিয়াজ মোর্শেদ, থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামসহ ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শফিউল আলম, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, সদস্য সচিব আনিসুর রহমান, রবিউল হোসেন রবি, ইরফাত হোসেন চৌধুরী প্রমুখ।

