বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

উত্তাল সাগরে ডুবতে থাকা জাহাজ থেকে ১৩ নাবিককে জীবিত উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

আবহাওয়া অধিদপ্তরের সতর্ক সংকেত উপেক্ষা করে উত্তাল সাগরে গিয়ে ডুবতে থাকা ‘এমভি হুমাইরা’ নামে একটি লাইটার জাহাজের ১৩ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার মধ্যরাতে গভীর সাগর থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম উপকূলে ফিরিয়ে আনে কোস্টগার্ডের ‘সবুজ বাংলা’ নামে একটি জাহাজ।

রোববার কোস্টগার্ডের সদর দপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত উপেক্ষা করে শনিবার সকালে ৭৫০ মেট্রিক টন কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে এমভি হুমাইরা নামে একটি লাইটার জাহাজ। এক পর্যায়ে উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে জাহাজের তলা ফুটো হয়ে পানি ঢুকতে থাকে। এতে জাহাজটি ডুবে যাবার উপক্রম হলে সেটিকে ভাসানচরে নিয়ে নোঙ্গর করা হয়। সেখানে নোঙ্গরের পর নাবিকরা ফোন করে কোস্টগার্ডের সহযোগিতা চায়। এরপর কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ‘সবুজ বাংলা’ জাহাজের ১৩ জন নাবিককে জীবিত উদ্ধার করেন। উদ্ধারের সময় জাহাজটি প্রায় ডুবন্ত অবস্থায় ছিল।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...